somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর যতো কুহেলিকা

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যা দেখো তা তা না
সব দেখা জানা না
গানের লাইন দুটি হঠাৎ বড় অর্থবোধক মনে হচ্ছে। না, আপনি যা ভাবছেন তা নয়।গান নিয়ে কথা নয়।আমি বলছি আপনার ছোট বোনকে আদর করার কথা। আহা!পারিবারিক নীতিবোধ নিয়েও কথা নয়।ছোট বোনকে একটু আদর করলেন,গালটা টিপে দিলেন হালকা করে।বেশ নরম এবং গোল ঠেকছে।তাই না?যদি বলি গোল না।বাদ দেন ছোট বোনের কথা।এবার আসি ইতালির কথায়।ইতালিতে একটি আইনে বলা হয়েছে কোন গোল্ডফিশকে গোল জারে রাখা যাবে না।কেননা এতে সে বাহিরের জগতের একটি distorted view পায়।অর্থাৎ যে গোল্ডফিশটি গোল জারে আছে সে যা দেখছে এবং আপনি যা দেখছেন তা এক না।কিন্তু সে যা দেখে তাই তার reality.অর্থাৎ শেষ পর্যন্ত কিনা প্রতারণার দায়ে আপনার আমার গায়ে fraud label লাগানো হবে(দুনিয়ায় মানুষেরই দাম নেই। আবার গোল্ডফিশ!)আপনি যখন লেখাটি পড়ে গোল্ডফিশটির জন্য আফসোস করছেন তখন আপনাকেই জিজ্ঞেস করছি"এইযে মিস্টার,আপনি কি নিশ্চিন্ত আপনিও এরকম কোন গোল জারের ভেতর নেই?" আপনি এখন যে ভয়ার্ত দৃষ্টিতে আশপাশে গোল জার খুঁজছেন ঠিক সে রকম ভাবেই প্লেটো থেকে শুরু করে রেনে দেকার্তে পর্যন্ত দার্শনিকেরা গোল জারটির সন্ধান করছিলেন।তবে দেকার্তে মনে হয় এ বিষয়ে বেশিই ভয়ার্ত ছিলেন।তিনি তার একটি বইয়ে লিখেছিলেন 'আমাদের একজন ইশ্বর আছে।আমি কিভাবে জানবো যে তিনি কোন আকাশ,বাতাস,পৃথিবী সৃষ্টি না করেও এটা নিশ্চিত করেছেন যে আমি এসব দেখব অনুভব করব' এমনকি তিনি তার বুদ্ধিমত্তাকেও প্রশ্নবিদ্ধ করেছেন।তিনি লিখেছেন 'ইশ্বর হয়তো এটাও নিশ্চিত করেছেন যে যখনই আমি দুই আর তিন যোগ করব অথবা বর্গের বাহু গুনব প্রতিবারই আমি ভুল করব ' কিন্ত পরক্ষনেই আবার নিজ বুদ্ধিমত্তাকে এই বলে মুক্তি দিয়েছেন "Dictum cogito ergo sum( I think,therefore I am)" অর্থাৎ আমি যেহেতু ইশ্বরের এ খেলা সম্পর্কে সন্দেহ পোষন করছি তার মানে আমার বুদ্ধিমত্তা এ খেলা থেকে মুক্ত।নিজের কোন ইন্দ্রিয় অনুভূতিকে সত্য না ভাবা এবং শুধু intellectual autonomyতে বিশ্বাস করাকে দর্শনের ভাষায় বলা হয় rationalism অথবা বুদ্ধিবাদ। দার্শনিকদের পাগল ভাবছেন তো? তবে চলুন আরো বড় পাগলের সাথে পরিচয় করিয়ে দিই। তার নাম Hillary Putnam. তিনি একটা thought experiment এর কথা বলেছেন যার নাম তিনি দিয়েছেন 'Brain in a vat'. তিনি আমাদের কল্পনা করতে বলেছেন এমন এক evil scientist এর কথা যে কিনা আমাদের মগজগুলো আমাদের দেহ থেকে আলাদা করে একটি nutrient tub এ রেখেছে যা মস্তিষ্কগুলোকে জীবিত রাখবে।আর আমাদের নিউরনের প্রান্তগুলোকে এমন একটি কম্পিউটারের সাথে জুড়ে দিয়েছেন যা আমাদের মস্তিষ্কে electronic impulse দিচ্ছে। এই impulseগুলোই আমাদের মগজে এই মহাবিশ্বের ছবি ফুটিয়ে তুলছে।আর সেই evil scientist যখন যেরকম ইচ্ছে অনুভূতি আমাদের অনুভব করান।অনেকটা 'The Matrix' এর মতো শোনায় বিষয়টা। এখানে আরেকটা কথা বলে নেই যারা ম্যাট্রিক্স দেখেননি তারা আপনার watch list এর প্রথমে জুড়ে দিন।কেননা অদ্ভুত বিনোদন পাবেন।তো যা বলছিলাম।আপনার হয়তোবা দার্শনিকদের এসব কথা আবোল তাবোল মনে হচ্ছে।কিংবা ভাবছেন সেই যুগে গাঁজা সস্তা ছিল।কিন্তু দেখেন আমরা যদি কোন optical illusion এর কথাই ধরি। ধরুন আপনার পড়া পদার্থবিজ্ঞানের বইটির উদাহরণটাই।মরুভুমিতে আপনি গেলেন।পিপাসার্ত হয়ে পানির খোঁজে তাকাচ্ছেন আশপাশে। হঠাৎ আপনি দেখতে পেলেন দূরের ওই খেজুর গাছটার নিচের পানিতে খেজুর গাছের প্রতিবিম্ব ফুটে উঠেছে।ব্যাস, আপনাকে আর ঠ্যাকায় কে।দৌড়ে গেলেন আর ধোকা খেলেন।আপনার চোখকি তাহলে আপনার সাথে বেইমানি করল না? আপনি বলতে পারেন শুধু চোখকেই ফাকি দেয়া সম্ভব আর হাত-পা-কান-জিহ্বা তো আছে।ওগুলো তো সত্য। আপনি কি কখনো সিজোফ্রেনিয়া আক্রান্ত অথবা জ্বিনে ধরা রোগী দেখেছেন?তারা এমন গন্ধ এবং স্পর্শ পায়,এমন ব্যক্তিদের দেখতে পায় যাদের আপনি দেখতে পান না।আপনার কাছে ওটা মানসিক সমস্যা মনে হলেও ওই রোগীর কাছে ওইটিই বাস্তবতা।কে বলতে পারে আপনিও এরকম কোন বাস্তবতায় বসবাস করছেন না?কে বলতে পারে আপনিও গোল্ডফিশটির মতো একটি গোল জারে বসবাস করছেন না? অথবা যে গোল্ডফিশটাকে আপনি জারে রেখে ঘর সাজাচ্ছেন তারই কোন পূর্ব পুরুষ আপনাকে জারের বাহিরে রেখে তার পৃথিবী সাজিয়েছিলেন(সূক্ষ রসিকতা ছিল।never mind)।জানি আপনাদের কারো কারো কথাগুলো এখনও গাঁজাখুরি মনে হচ্ছে।আপনাদের জন্য প্লেটো তাঁর The Republic গ্রন্থে 'গুহা পুরাণ' লিখেছেন।গুহা পুরাণ বিষয়টা এরকম:ধরুন একটি গুহায় কিছু মানুষ জন্মলগ্ন থেকেই বসবাস করছে।গুহাটি একটা অন্ধ গলির মতো।আর মানুষগুলো এমন ভাবে বাঁধা যেন তারা শুধু অন্ধ প্রান্তের দেয়ালই দেখতে পায়।আর তাদের পেছনে অর্থাৎ গুহার খোলা প্রান্তরের দিকে একটি অগ্নিকুণ্ডলী ও হালকা উচু একটি দেয়াল।সেই দেয়ালের পেছনে এবং অগ্নিকুণ্ডলীর সামনে কিছু মানুষ পাথরের তৈরী জন্ত জানোয়ারের মূর্তি এমন ভাবে নাড়াচ্ছে যাতে করে মূর্তির ছায়াগুলো গুহার দেয়ালে পাপেট শোয়ের মতো দেখায়।ওই জন্মলগ্ন থেকে বাঁধা পড়ে থাকা লোকগুলোর কাছে ওই পাপেট শোটাই বাস্তবতা।এখন ধরুন তাদের ভেতর যে কোন একজন বাঁধন খুলে পাপেট শোয়ের আসল দৃশ দেখল এব এসে তার গোত্রের লোকজনকে বলল"আমরা যা দেখছি তা আসল নয়।সব ছায়া,সব মিথ্যা" তখন তার গোত্রের লোকরা কি বলবে জানেন তো?বলবে" তুমি মিথ্যা বলছ।দেখো ওইযে ওরা হাটছে"। আপনারা হলেন সেই বাঁধা পড়ে থাকা লোক সকল।না, আমি বলছি না আপনাকে দেকার্তের কথা মেনে নিতে হবে।আমি বলছি আপনাকে প্রশ্ন করতে শিখতে হবে।শিশুরা সবচেয়ে বড় দার্শনিক।কারণ তারা প্রশ্ন করে।কিন্ত বড় হওয়ার সাথে সাথে তারা এই মূর্খ পৃথিবীর সাথে অভ্যস্ত হয়ে পড়ে আর তাদের দার্শনিক সত্ত্বা হারিয়ে যায়।তাই আমি আবারো বলছি প্রশ্ন করতে শিখতে হবে।তবে শেষে যাই বলেন না কেন সত্যিকার অর্থেই আমাদের ইন্দ্রিয়গুলো খুব দুর্বল।যেমন ধরুন আমাদের চোখ ৪০০-৭০০ ন্যানোমিটারের বেশি দৈর্ঘ্যের আলো দেখতে পায় না,আমাদের কান ২০-২০০০০ হার্জের কম-বেশি শুনতে পায় না।সুতরাং এদেরকে মোটেই বিশ্বাস করা উচিত না।ছোটবোনটিকে আদর করেছিলেন কি?আবার ডেকে এনে চিন্তা করুন একি আদৌ আপনার ছোট বোন নাকি evil scientistএর চেলা?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×