somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন করে ফ্রিলেন্সিং এ যারা আসতে চান তাদের জন্য কিছু কথা

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসসালামু আলাইকুম,


projuktirpoka

ফ্রিলেন্সিং ব্যাপারটা বর্তমানে আমাদের দেশে একটা ট্রেন্ডের মত হয়ে আছে। সবাই করছে... আমিও করি—এই টাইপের। যেমনটা আমরা আগেও দেখেছি অনেক অন্যান্য জিনিসের বেলায়। আমরা বাঙালি জাতি অনেকটাই হুজুগে। কিন্তু অনলাইনে কাজ করে টাকা কামানোর ব্যাপারটা হুজুগে না। আমরা চাইলেও সবাইকে উৎসাহিত করতে পারি না, কিন্তু যাদের মধ্যে আসলেই ইচ্ছা আছে কাজ করার, ইচ্ছা আছে ধৈর্য

নিয়ে কাজ শেখার, পরিশ্রম করার আর সর্বোপরি নিজের জ্ঞানকে বর্তমান প্রযুক্তি দুনিয়ার সাথে আপ টু ডেট রাখার- তাদেরকেই এই লাইনে কাজ করার জন্য উৎসাহিত করার উচিত।

অনলাইনে কাজ করে ইঙ্কাম করাটা একেবারে সোজা কাজ না যে, যেই আসবে টাকা ইঙ্কাম করবে। এই পেশায় আসার আগে নিজেকে বারবার প্রশ্ন করুন আপনি কি আদৌ কম্পিউটার-ইন্টারনেট আর বর্তমান প্রযুক্তিকে ভালবাসেন? কারণ মন থেকে ভাল না বাসলে কখনই আপনি এখানে সফলতার মুখ দেখতে পারবেন না।

যারা এখন প্রতিষ্ঠিত অনলাইন ফ্রিলেন্সার হিসেবে তারা কি পরিমাণ কষ্ট করে এখানে এসেছেন সেটা একবার জেনে নিবেন। সারাদিন-রাত টানা কম্পিউটার নিয়ে পড়ে ছিলেন না, এমন লোক কেউ খুঁজে পাবেন না। আগে প্রশ্ন করুন আপনি নিজে এসব করতে পারবেন? নাকি আপনার বন্ধু, বড়ভাই কি সব কাজ করে ডলার ইঙ্কাম করছে, ব্যস আপনি দেখলেন আর আপনিও করবেন; কাজ করার জন্য কি পরিমাণ ত্যাগ-তিতিক্ষা করা লাগবে এসব না জেনে, না বুঝেই। তাই আবারো বলছি আগে একটু নিজেকে রিসার্চ করে নিন আপনি কি এই কাজে ফিট কি’না।

নতুনদের কিছু কমন প্রশ্নের উত্তরঃ

*কিভাবে শুরু করবোঃ

আগে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোন কাজ ভাল পারেন কিংবা শুরু করতে চাইলে কয়েকটা জিনিসের উপর নজর দেন যেমন, আপনার আগ্রহের ব্যাপার কি, কি ধরনের কাজে আপনি মজা পান,আপনার নিজের কোনও স্কিল আছে কি’না। এসব মার্ক করে আর কাজের ধরনের উপর কিছু রিসার্চ করে বের করুন আপনার জন্য সঠিক সেক্টর।

*কোথায় কাজ শিখবোঃ

বড়রা সব সময় এই প্রশ্নের উত্তরে বলেন Google. আমিও তাই বলছি। আপনার মনে যা প্রশ্ন আসে আপনি নিশ্চিন্তে গুগলের সার্চ বক্সে লিখে দিন। বিশ্বাস করুন আপনি বেশি বৈকি কম শিখবেন না।

অনেকেই বলেন গুগল সার্চ করে ভাল কিছু পাচ্ছেন না। হ্যাঁ হয়তো আপনি ঠিকভাবে সার্চ করতে পারছেন না কিন্তু তাই বলে থেমে থাকবেন না কারণ এডভান্স গুগল সার্চ করা অভিজ্ঞতার বিষয়। কয়েকদিন ভাল ভাবে সার্চ করতে করতে দেখবেন আপনি খুব ভাল সার্চ রেজাল্ট পাচ্ছেন। দরকার পড়লে কিভাবে এডভান্স সার্চ করতে হয় এটাও গুগল থেকে জেনে নিন।

* কাজের জন্য টিউটোরিয়াল কোথায় পাবোঃ

টিউটোরিয়াল খোঁজার জন্য আপনি অবশ্যই সবার আগে কাঙ্ক্ষিত বিষয়ে গুগলকে জিজ্ঞেস করবেন।

বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ কিছু ওয়েবসাইট তবে ভিডিও টিউটোরিয়ালের জন্য ইউটিউব হচ্ছে বেস্ট। এখানে আপনি সব ধরনের কাজের সব টিউটোরিয়াল পাবেন। বর্তমানে আমাদের দেশের বেশ কিছু ভাল মনের মানুষ বাংলায় টিউটোরিয়াল বানিয়ে এখানে ফ্রি দিয়েছেন আমাদের শেখার জন্য। এসবের যথোপযুক্ত ব্যাবহার করতে শিখুন।

* ট্রেইনিং সেন্টারঃ

অনেকেই গ্রুপে কাজ শেখার জন্য ট্রেইনিং সেন্টারের খোঁজ জানতে চান। দেশে অনেক সেন্টার আছে যেখানে ৩ মাস বা ৬ মাসের কোর্স করানো হয়। তবে আমাদের অনুরোধ থাকবে আগে নিজে নিজে শিখার চেষ্টা করুন। আপনি বেসিকটুকু জেনে থাকলে ওই ট্রেইনিং সেন্টারগুলো থেকে এডভান্স কোর্স করে নিতে পারেন। তবে এজন্য অবশ্যই এবং অবশ্যই আপনি নিজে দায়ী থাকবেন।

*কাজ কিভাবে পেতে পারিঃ

কাজ কিভাবে পাবেন তার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি কাজ পারেন বা আপনি কি কাজ পাওয়ার যোগ্য? যদি এই দুইটা প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি অনলাইনে যেকোনো মার্কেটপ্লেস এ কাজ করতে পারবেন।

কয়েকটা মার্কেটপ্লেস এর নাম হইল : http://www.odesk.com, http://www.freelancer.com, http://www.elance.com,www.peopleperhour.com, 99designs.com, http://www.fiverr.com সহ আরও অনেক মার্কেট প্লেস আছে।

এর মধ্যে যেকোনো একটা মার্কেটপ্লেস এ বা একাধিক মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খুলে আপনি কাজ শুরু করতে পারেন। অ্যাকাউন্ট খুলার আগে ঐ মার্কেটপ্লেস সম্পর্কে খুব ভাল করে জেনে নিবেন। আর একটু কষ্ট করে গুগল সার্চ করে দেখলেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। অযথা না জেনে ভুলেও অ্যাকাউন্ট করবেন না।

এছাড়া আপনি যদি নিজেকে অনেক দক্ষ মনে করেন তাহলে আপনি চাইলে আপনার কাজ কে বিক্রি করতে পারেন। কাজ বিক্রি করার এমন একটি মার্কেটপ্লেস হচ্ছে http://www.envato.com .

মনে রাখবেন কাজ পাওয়া টা আপনার দক্ষতার ওপরে নির্ভর করে।

সময় পেলে আমার ব্লগটি ভিজিট করে আসতে পারেন ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×