হাজী সেলিম ফিরেছেন, জয়নাল হাজারীরাও ফেরার অপেক্ষায়! চলছে সংহিসতা
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দীর্ঘ প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর লালবাগের বড় কাটরার বাসায় ফিরেছেন সাবেক এমপি হাজী সেলিম। তার সঙ্গে ফিরেছেন শত শত নেতা-কর্মী ও সমর্থক । যাদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীরাও রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি মামলায় গতকাল হাইকোর্ট তাকে জামিন দিয়ে আগামী দেড় মাসের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে বলেছে। আগামী দেড় মাস তাকে গ্রেফতার ও হয়রানি না করার জন্যও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিকে ক্ষমতার পালা বদলের পর একে একে সন্ত্রাসীদের দখলে চলে যাচ্ছে বাস, রেল স্টেশন, নৌ বন্দর। এরা পিপড়ের সারির মত ফিরে আসছে তাদের ডেরায়। যেন ২ বছর শীত নিদ্রায় ছিল এরা!
নির্বাচন পরবর্তী সহিংসতা মহাসমারোহে সারাদেশে চলছে। ইতিমধ্যে ১০ জনেরও বেশি মানুষ (!) এ সহিংসতায় বলি হয়েছেন। শোনা যাচ্ছে শামীম ওসমান, জয়নাল হাজারীরা অচিরেই ফিরে আসছেন তাদের স্বর্গীয় ভূবনে!
দিন বদলের সনদ আমাদের দিন কীভাবে বদলে দেবে বলতে পারেন???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন