somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোরী নাতনির স্বামী ষাটোর্ধ্ব নানা মধ্যযুগীয় কায়দায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন

৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মধ্যযুগীয় কায়দায় পাষণ্ড স্বামী ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে টানা ১২ দিন লোহার শিকল পরিহিত অবস্থায় অন্ধকার ঘরে আটক রেখে নির্যাতন চালিয়েছেন। খাবার না জুটলেও নির্যাতন চলতো প্রতিদিন। হতভাগা গৃহবধূ তসলিমা কান্না জড়িত কণ্ঠে তার বন্দিদশার বর্ণনা দেন। এ ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

কক্সবাজারের রামু উপজেলার পূর্ব গোয়ালিয়া পালং গ্রামের হাজী নূর আহমদের পুত্র আবু সৈয়দ (৬৫) দীর্ঘদিন ধরে স্ত্রী তসলিমাকে নির্যাতন করে আসছেন। রামু থানার তালিকাভুক্ত ডাকাত আবু সৈয়দ এ পর্যন্ত বিয়ে করেছেন ৩টি। সর্বশেষ ২ বছর পূর্বে আবু সৈয়দ নাতনি সম্পর্কের তসলিমাকে বিয়ে করেন। তসলিমার বাবা সৈয়দ আলম আবু সৈয়দের জামাই। আড়াই বছর আগে আবু সৈয়দের প্রথম স্ত্রীর ঘরের কন্যা রাবেয়ার বিয়ে হয় তসলিমার বাবা সৈয়দ আলমের সঙ্গে। এর ৬ মাস পর সৈয়দ আলম তার প্রথম স্ত্রীর ঘরের কন্যা তসলিমার সঙ্গে শ্বশুর আবু সৈয়দের বিয়ে দেন। আবু সৈয়দের তৃতীয় স্ত্রী তসলিমা ১১ মাসের এক পুত্র সন্তানের জননী।
স্বামীর নির্যাতনের বিরুদ্ধে তরুণি গৃহবধূ তসলিমা এক বছর আগে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন। অত্যাচারি স্বামীও দায়ের করেন পাল্টা মামলা।
এভাবে মামলা ও পাল্টা মামলা চলার পর গত ১৫ জুলাই কক্সবাজারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম ও অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের মধ্যস্থতায় আর কোনো নির্যাতন করা হবে না মর্মে একটি বন্ড দিয়ে স্বামী আবু সৈয়দ তার স্ত্রী তসলিমা আক্তারকে ঘরে নিয়ে যান। কিন্তু আদালত থেকে ফিরে ওই দিন থেকেই তসলিমাকে ঘরে ঢুকিয়ে শিকল পরিয়ে দেন বর্বর স্বামী। একটানা ১২ দিন স্ত্রী তসলিমাকে শিকল পরিহিত অবস্থায় আটকিয়ে রাখেন। বন্দি অবস্থা থেকে কৌশলে গত মঙ্গলবার পালাতে সম হন তসলিমা। বর্তমানে স্থানীয় বেসরকারি সংস্থা মুক্তি’র আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তিনি। তসলিমা জানান, জঘন্য চরিত্রের ব্যক্তিটি তার দুই পা থেকে গলা পর্যন্ত আগাগোড়া শিকল দিয়ে বেঁধে তাতে তালা লাগিয়েছিল। শিকলের কারণে সোজা হয়ে হাঁটতে পারতেন না। ঘুমাতেও হত কাত হয়ে। ঘরের ভেতরই বিশেষ ব্যবস্থায় প্রাকৃতিক কর্ম সারতে হত। তসলিমা তার দুগ্ধ পোষ্য সন্তানটিকেও কাছে পেতেন না। কেবল দুধ পানের সময়ই তাকে দেয়া হত মায়ের কাছে। ঘরে আটকানো অবস্থায় তাকে পাহারা দিত আবু সৈয়দের অন্য দুই স্ত্রীর সন্তানরা।
গত মঙ্গলবার সকালে স্বামী আবু সৈয়দ কোর্টে মামলার হাজিরা দিতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ঘরের তালা লাগাতে ভুলে যান। আর এ সুযোগে তসলিমা পালিয়ে কক্সবাজারের আদালত প্রাঙ্গণে আসতে সম হন। আইনজীবীদের সহায়তায় শিকল পরা অবস্থায় কক্সবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন তসলিমা। পুলিশ সুপারের নির্দেশে রামু থানায় মামলার পর পুলিশ গতকাল তসলিমার সৎপুত্র জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে।
সূত্র: দৈনিক আমাদের সময়
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×