আমার লেখালেখির (বদ)অভ্যাস আছে। লেখালেখি বলতে আমি কবিতা ও মুক্তগদ্যের কথা বলছি; কেননা সরল গদ্য লেখার হাত আমার নেই বলেই জানতাম। কিন্তু ২৬শে আগস্ট রাত্তিরে হঠাৎ 'দ্বৈরথ' নামক লিটল ম্যাগাজিনের সম্পাদক ও তরুণ কবি গ্যাব্রিয়েল সুমন আমাকে মুঠোফোন-কমিউনিকেশনে জানালেন কোনো কবির যেকোনো কবিতা বিষয়ে প্রবন্ধ বা নিবন্ধ জাতীয় একটা লেখা তাঁর দরকার, যে কবিতাগ্রন্থের ওপর আগে কোনো লেখা বা সমালোচনা হয়নি। দ্বৈরথ -এর সেরকমই উদ্যোগ। আমি বুকে বল নিয়ে জানালাম, "চেষ্টার ত্রুটি হবে না। অন্ধকারে একটা ঢিল ছুঁড়েই দেখি না? যদি লাইগ্যা যায়..."। আমি নব্বই দশকের কবি মাহবুব কবিরের প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ বেসরকারি কবিতা থেকে স্বনির্বাচিত একটি কবিতার ওপর কিছুদিন সময় নিয়ে একটা নিবন্ধ (প্রবন্ধ বলা যায় না) লিখি। অতঃপর কয়েক দফা সম্পাদনার পর আমি সুমন ভাইকে রচনাটা পাঠাই। আমি যখন মধ্যাহ্নভোজনে ব্যস্ত, তখন সম্পাদক আমাকে ফোন করে জানালেন, লেখাটা নাকি তাঁর বেশ ভালো লেগেছে। শুনে খুশি হলাম। এটা যদি উপরোক্ত ছোটকাগজে মুদ্রিত হয়, তবে এটাই হবে আমার প্রথম প্রকাশিত লেখা। এই ব্লগসাইটে অ্যাকটিভ হবার পর নিবন্ধটা পোস্ট করবো।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


