বুনোঘাস শুধু বুনোঘাস...
আমার দুচোখ আজ ঝলসে গেছে চন্দ্রালোকের বিষে!
বাদুড়ের সহবাসে কতোদিন ছিলাম,
কতো রাত কেটে গেছে ইঁদুরের চোখ দেখে দেখে...
আর কতোগুলো সন্ধ্যায় সুর দিয়েছিলো
নেচার-মনাস্ট্রি এবং সরু বালিপথ...
ভোরের শিশির থেকে দূরে—
খসড়া জুয়ার বিদীর্ণ আসরগুলি বড়ো শশাঙ্কসংকাশ...
আমার দুচোখ যেন ঝলসে গেছে চন্দ্রালোকের বিষে!
তারপর আহা...
বাদুড়ের সহবাস...ইঁদুরের চোখ...
বুনোঘাস শুধু বুনোঘাস...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


