somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুদেশ(!!!) ভারত থেকে আসছে রোগাক্রান্ত গরু ।সত্যিই আমরা এক মহান ভার্তৃপ্রতীম(!!!) দেশের প্রতিবেশী

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরবানীর ঈদকে সামনে রেখে ভারত সীমান্ত পেরিয়ে প্রতিদিন শত শত গরু-মোষ অবৈধপথে বাংলাদেশে ঢুকছে। এসব গবাদী পশুর বেশির ভাগই রোগাক্রান্ত। আর তাই হাটগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও ক্রেতারা দেশি জাতের সুস্থসবল গরুর দিকেই বেশি ঝুঁকছে। গরু ব্যবসায়ীদের লোকসান থেকে লাভের মুখ দেখার আশা সঞ্চার করেছে। প্রতিটি হাটগুলোতে গতবারের মতো এবারও ভারতীয় রোগাক্রান্ত গরুর চেয়ে দেশি গরু বিক্রি হচ্ছে। দেশি জাতের গরুর আমদানি বেশি হওয়ায় অন্যান্য বারের তুলনায় এবার গরুর দামটাও একটু চড়া।
এদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে পাচার হয়ে আসা এসব ভারতীয় অসুস্থ গরু বাংলাদেশের হাটেবাজারে অবাধে বিক্রি হচ্ছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরকে না জানিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেশে ঢুকছে। ভারত থেকে অবৈধপথে আনা হাজার হাজার গরুর সামান্য কিছু অংশ সরকারের নির্ধারিত করিডোরে রাজস্ব দিয়ে ঢোকে। বেশিরভাগই রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দেশে ঢোকাচ্ছে গরু পাচারকারীরা। এতে প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। লাভবান হচ্ছে ভারতের অবৈধ গরু-মোষ ব্যবসায়ীসহ প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী।
ভারত সীমান্ত দিয়ে যেসব গবাদী পশু বাংলাদেশে ঢোকে সেগুলোর রাজস্ব গবাদী পশু শুল্ক করিডোরে জমা দেয় ব্যবসায়ীরা। পবিত্র কুরবানীর ঈদকে সামনে রেখে প্রতিদিন হাজার হাজার গরু-মোষ বাংলাদেশে ঢুকলেও শতকরা ৩০ ভাগ পশুর রাজস্ব পায় সরকার।
অভিযোগ রয়েছে বিজিবি সদস্য ও তাদের গোয়েন্দা (এফএস) সীমান্তবর্তী এলাকার থানা, পুলিশফাঁড়ি, ডিবি, ডিএসবির নামে প্রতিজোড়া গরু-মোষ থেকে ১২শ’ থেকে ১৫শ’ টাকা নিয়ে দেশে আনতে সাহায্য করছে।
নাম প্রকাশ না করার শর্তে সীমান্তের একাধিক সূত্র ও গরু পাচারকারীরা জানায়, ভারত-বাংলাদেশের অবৈধ গরু চোরাচালানীর কাজে সহযোগিতা করার জন্য যে অবৈধ টাকা রোজগার হয় তার ৭০ ভাগই পায় বিজিবি’র কোম্পানি কমান্ডার ও বিওপির সদস্যরা। আর বাকি ৩০ ভাগ বিভিন্ন জনের কাছে ভাগবাটোয়ারা হয়।
তারা আরও জানায়, সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পকে দিতে হয় প্রতিজোড়া গরু-মোষ বাবদ ৪শ’ থেকে ৬শ’, বিজিবির গোয়েন্দা পায় ১শ’, থানা ৩শ’,পুলিশফাঁড়ি ১শ’, ডিবি ১শ’, ডিএসবি ১শ’, শুল্ক করিডোরে কাগজ লেখা বাবদ দিতে হয় ১শ’ টাকা। বাকি টাকা আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি হয়।
দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর ও ঠাকুরপুর গ্রাম এলাকা দিয়ে ভারত থেকে সবচেয়ে বেশি অবৈধ গরু-মোষ বাংলাদেশে ঢোকে।
বটতলাহাটের গরু ব্যবসায়ী মাসুম জানান, শেষমুহুর্তে হাটগুলোতে দেশি গরুর চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের চোখে আশার আলো সঞ্চারিত হচ্ছে। হাটগুলোতে বড় সাইজের গরু ৬০ থেকে ৮০ হাজার, মাঝারি ৩০ থেকে ৪০, ছোট ২০ থেকে ২৮ হাজার এবং ছাগল ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
জানা যায়, ভারত থেকে যেসব গরু-মোষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে সেগুলো রাখার জন্য সীমান্তবর্তী গ্রামে নির্দিষ্ট কিছু জায়গা থাকে। সেগুলো ‘গোঁজ’ নামে পরিচিত। ভারতীয় অবৈধ গরু-মোষ এ গোঁজগুলোতে জড়ো করা হয়।
জগন্নাথপুর (কার্পাসডাঙ্গা) গবাদী পশু শুল্ক করিডোরের কার্যালয় সহকারী গোলাম কিবরিয়া জানান, শুধুমাত্র গোঁজ মালিকরা গরু-মোষের গায়ের রঙের বিবরণ দিলেই শুল্ক পরিশোধের রশিদ কেটে দেয়া হয়। ৪ দিন সময়ের এ রশিদ যার কাছে থাকে, সে তখন অবৈধ গরু-মোষের বৈধ দাবিদার হয়ে যায়। এ রশিদ সঙ্গে রেখে গরু-মোষগুলো হাটেবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। তিনি আর জানান, গত সেপ্টেম্বরে করিডোরে রাজস্ব আদায় হয়েছে ৫৬ লাখ ৬৬ হাজার টাকা। এছাড়া চলতি মাস অর্থাৎ ৭ অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৯ লাখ ৫৪ হাজার টাকা।
ভারত থেকে অবৈধভাবে আসা রোগাক্রান্ত গরু-মোষ বাংলাদেশে ঢোকার পর তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য স্ব স্ব উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের দায়িত্ব থাকলেও তাদের দিয়ে তা করানো হয় না। এ কারণে সরকারের পক্ষ থেকে অবৈধ রোগাক্রান্ত ভারতীয় পশু কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সীমান্তবর্তী হাট-বাজারগুলোতে নিয়ন্ত্রণহীনভাবে অবাধে বিক্রি হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কোহিনুর ইসলাম বলেন, আমরা ভারত থেকে অবৈধপথে আসা রোগাক্রান্ত পশু পরীক্ষা করতে চাইলেও বিজিবি’র কারণে করতে পারছি না। তারা এ কাজে আমাদের সহযোগিতা করে না। তাছাড়া শুল্ক করিডোরে আমাদের পশু চিকিৎসকরা বসে থাকলেও সেখানে গরু-মোষ আনা হয় না।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, আমরা মূলত সীমান্তরক্ষার কাজে নিয়োজিত থাকি। তবে ভারত থেকে যেসব গবাদী পশু জিরো পয়েন্টে দিয়ে এদেশে ঢোকে সেগুলো রাজস্ব পরিশোধের মাধ্যমে বৈধতা পাওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি।
বিজিবি’র টাকা নেয়ার বিষয়টি তিনি পুরোপুরি অস্বীকার না করে বলেন, এমনটি হতে পারে। তবে আমাদের সদস্যদের বিরুদ্ধে কেউ অভিযোগ দিলে আমরা তাদের ব্যাপারে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা নেবো।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×