ছোট ডিঙ্গি নৌকা ভাসে ঝিলের জলে,
সেথা তুমি আমি আছি বসে সব ভুলে।
চারদিক উছলানো অথৈ জলে ভরা মৃদু বাতাশ,
দুরে ছোট ছোট ঘর বাড়ি কিনারে দোলে কাঁশ।
সুরুজ পশ্চিমের আকাশে গেল অনেকটা হেলে,
অপরুপ বর্ণিল কারুকার্য নানা মেঘেদের কোলে।
আঁকছে প্রকৃতিক আলপনা,
যা শিল্পির শুধু শুধুই কল্পনা।
একটু পরে আঁধার এল ঘনিয়ে চারদিক অন্ধকার,
সাঙ্গ হল মধুমাখা মুহু্র্ত সময় হল ঘরে ফিরবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


