somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মশিউর কীর্ত্তিপুর নওগাঁ
সর্বশ্রেষ্ট পথ ভ্রষ্টরা যুগে যুগে নতুন নতুন পথের স্রষ্টা--মশিউর

পরিবর্তনের জন্যই প্রতিবাদ

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[
হয় অনিয়ম করো, আর তা না পারলে মেনে নাও! প্রতিবাদ কেউ করো না !!! যারা নিজেদের ভদ্রলোক মনে করে তারা মেনে নেওয়াতেই স্বস্তি বোধ করে। এই ভদ্রলোকরা দুর্বল চিত্তের। এই ভদ্রলোকরা সবচেয়ে বিপদ জনক। এরাই অনিয়ম করার চান্স দেয়। এই ভদ্রলোকরা অজান্তে অনিয়ম লালন করে। তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলতে চায়। তারা সিস্টেমকে ভালোবাসে। সেই সিস্টেমকে আঁকড়ে ধরে থাকতে চায়। হলই বা একটু অনিয়মের সিস্টেম। ভদ্রলোকদের নিজ ব্যক্তি স্বার্থের গলা ধরে অনিয়মের জ্বালে সিস্টেম বহাল তবিয়তে টিকে থাকতে চায়। তারা সিস্টেমকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিধান মনে করে। যারা মানে না বা যারা প্রতিবাদী, (প্রথমত): তাদের বোকা ভাবা হয় !! (দ্বিতীয়ত): প্রতিবাদী স্বত্বাকে নষ্ট করার আয়োজন করা হয়। এই আয়োজকদের দলে অনিয়মকারী ও অনিয়ম মেনে নেওয়া ভদ্রলোক দুই দলই থাকে। (তৃতীয়ত): তাকে নানা বিশেষণ প্রদান করা হয় যেমন- অভদ্র, বেয়াদব, সন্ত্রাসী বা ব্লগার ইত্যাদি।

প্রতিবাদের প্রাথমিক অস্ত্র হিসাবে নব্য প্রতিবাদীরা সিগারেটকেই বেছে নেয়। তারপরে মানসিকতা অনুসারে দ্বিতীয় অস্ত্র বেছে নেয়। সেটা হতে পারে গাঁজা-মদ-ডাইল-বাবা-হেরোইন অথবা চাপাতি-কুড়াল-তলোয়ার-রিভলভার-একে ৪৭ অথবা কলম । যারা শ্রেষ্ঠ মানসিকতার প্রতিবাদী তারা কলম-কেই বেছে নেয়। কলমই শ্রেষ্ঠ প্রতিবাদী অস্ত্র। এবং শ্রেষ্ঠ প্রতিবাদের ক্ষেত্র বই বা মিডিয়া। বর্তমানে ব্লগ। আগে ছিল পত্রিকা । বর্তমানে পত্রিকাগুলি ব্যবসায়ী এবং তারা আজ্ঞাবহ তাঁবেদারি মানসিকতার। পত্রিকা-দের তাদের কারও কারও মন যোগায়ে চলতে হয়। পত্রিকা-দের কোন না কোন মাল্টি ন্যাশনাল কোম্পানির অর্থায়নে চলতে হয়। তাদের স্বার্থ রক্ষা করতে হয় । পত্রিকা-দের তাদের মাল্টি ন্যাশনাল কোম্পানির এবং তাদের রাজনৈতিক অনিয়মের মিত্রদের ঢাল হিসাবে কাজ করতে হয়। এর মাঝে যতখানি দেশ প্রেমিক হওয়া যায় ততখানি দেশপ্রেমিক পত্রিকারা। এখানে তাদের প্রকাশকদের মন-পুত লেখা ছাড়া প্রকাশ করা হয়না। তাদের বেঁধে দেওয়া ছকের বাহিরে লেখা লেখি করলে লেখা ছাপা হবে না এবং অনেক ক্ষেত্রে চাকুরীও যাবে। এই বিষয় যে কলম সৈনিক বুঝতে পারেনা তাদের আয়ুকাল সর্বচ্চো এক যুগ। বাংলাদেশে একটা সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার কি হয়েছে ?? হয়নি এবং যত দিন পত্রিকাগুলি আজ্ঞাবহ তাঁবেদারি মানসিকতার পরিবর্তন ঘটাতে পাবেনা ততদিন হবেও না । সে ক্ষেত্রে ব্লগ পুরাপুরি মুক্ত। এখানে স্বাধীন বা মুক্তভাবে মত প্রকাশ করা যায়। কিন্তু দুঃখের বিষয় ব্লগারদের ঢালাও ভাবে নাস্তিক মনে করা হয়। ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করলেই আপনি নাস্তিক!! অথচ যারা নাস্তিক বলে গালি দেয় তাদের অনেকেই ধর্ম ও নাস্তিকের সঠিক সংজ্ঞা জানে না।

আমরা বাঙ্গালী আমাদের স্বকীয় সত্তা আছে। সেই সত্তায় নতুনত্ব চাই। আমাদের নিজস্ব দৃষ্টি আছে। সেই দৃষ্টিতে নতুনত্ব চাই। আমরা নিজেদের নিজেদের মত করে সৃষ্টি হতে চাই। নিজেদের দৃষ্টিতে আগামীর হাত ধরে জগতের অলি-গলি আকাশ-পাতাল সর্বত্র হাটতে-দৌড়াতে-ছুটতে চাই। এর জন্যই প্রতিবাদ। আমরা সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। এর জন্য প্রতিবাদ।

প্রতিবাদ চলবেই। এই প্রতিবাদ আরেক অর্থে প্রগতিশীল। এই প্রতিবাদ অনিয়মের বিরুদ্ধে। এই প্রতিবাদ পুরাতনের বিরুদ্ধে। এই প্রতিবাদ শাশ্বত। এই প্রতিবাদ মুক্তির প্রতিবাদ। জগতে কিছু কিছু বিষয় শাশ্বত আর সব কিছু পরিবর্তিত। পরিবর্তিত বিষয়গুলি নিয়মিত ভাবে পরিবর্তিত হতে হবে। যারা পরিবর্তিত বিষয়গুলি পুরাতন নিয়মেই আঁকড়ে ধরে থাকতে চায় তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ। নিয়মই একদিন অনিয়ম হয় নতুন নিয়মের আবির্ভাবে। নতুনের আবির্ভাবই পরিবর্তন। পরিবর্তনের জন্যই প্রতিবাদ।



-মশিউর রহমান
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×