somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

BiA kOrMu Na.....

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-তুই বিয়ে করবি না.. ?
-মা,প্রত্যেকদিন এক কথা ভাল লাগে না।এখন কি বিয়ে করার সময়....?
-তাহলে আর কবে করবি....!!!!!
-করুম না
বলেই বাসা থেকে বের হয়ে গেলাম।কিছুদিন ধরে কি যে শুরু করছে।মেয়েদের প্রতি আমার এমনিতেই এলারজি আছে।আজকাল কার মেয়েগুলি সুবিধার না।কি যে চায় এরা নিজেও জানে না।তাই সবসময় মেয়ে থেকে দুরে থাকি।কিন্তু মা আবার কি শুরু করছে......
রাতে বাসায় ফিরলাম।দেখি মা গোমড়া মুখে বসে আছে।নাহ.....আমারে বিয়া করাইয়া ছাড়বোই.....
-মা.....?
-.........
-মা.......?(জোরে)
-চিৎকার করস কেন ষাড়ের মত....?
-খিদা লাগছে....
-খিদা লাগছে...খা....।তোরে কেউ খাইতে না করসে....?
-খাবার কই...?
-নিজে রান্না করে খাইবা....আর নাহলে বিয়ে কর।তোর বউ রান্না করে খাওয়াবে..
-উফ!!!!!আবার বিয়ে....আবার বউ....?শান্তি দিবা না...
-বাবা রে....খুব ভাল মেয়ে...।তুই কথা বলে দেখ।যদি ভাল না লাগে,করিস না বিয়ে।
-মেয়ে....?তুমি এর মধ্যে মেয়েও ঠিক করছো...?
-হু....কাজ আগে আগে আগাইয়া রাখতে হয়।আমার এক বান্ধবীর মেয়ে...দেখতে যা কিউট
-আমি যে বেকার তা কি তোমার বান্ধবী বা তার মেয়ে জানে....?
-আরে তুই কি বেকার থাকবি নাকি...!!!!বিয়ের পর বউয়ের ঝাড়িতে এমনেই ঠিক হয়ে যাবি।
-ওকে......আহ!!!!!কই দেখা করুম.....
মা খুব এক্সাইটেড হয়ে গেল।আমাকে তাড়াতাড়ি ঠিকানা দিল।সাথে মেয়ের ছবি। মা গুলি যে এমন কেন হয়.....!!!!!!!
আমি ছবি দেখি নাই।পকেটে রেখে দিছি।ছবি দেখে কি হইব,আজাইরা।
মা আমাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে দিল।আমার খাড়া চুল গুলো নামিয়ে দিল।কি বলুম...
-মা...আমি কি আজকে বিয়ে করব....?
-না..!!!!!!আজকে তো দেখা করতে জাবি...
-তো....এইভাবে পাঠানোর মানে কি....
-আরে....মেয়েদের সামনে স্মাট হয়ে যেতে হয়,নাহলে পাত্তা দেয় না।
আমি দীঘশ্বাস ফেল্লাম।আমাকে শিখিয়ে দিল কিভাবে কথা বলতে হবে।আমিও সুবোধ বালকের মত সব শুনলাম।কিছু টাকাও দিল।লোকেশন মিরপুরের কোনো এক রেস্তোরেন্টে......
বাসা থেকে বের হয়ে পড়লাম আরেক চিন্তায়।মা যা শিখিয়ে দিছে সব ভুলে গেছি।এখন কি করি......
আমার বাসা থেকে রেস্তোরেন্ট বেশি দুর না।রিক্সা নিলে ১৫ মিনিটেই যাওয়া যায়।
অবশেষে আসলাম।ভিতরে ঢুকে দেখি অনেক মানুষ।এদের মাঝে ওই মেয়েকে কই পাই....
কতক্ষন খুজলাম কিন্তু আমার চোখ লাস্ট টেবিলের দিকে যাচ্ছে।ওইখানে একটা মেয়ে সিজ্ঞেল বসা।মেবি এটাই সেই মেয়ে.....
বুক ভরে দম নিয়ে সামনে গেলাম এবং..............
-আপনি নিল.......?
-...........
-এক্সকিউজ মি....?
-জি...জি.....বলেন...?
-আপনি নিল....?
-হুম।
-বসুন।
আমি অবাক মেয়েকে দেখে।মার কথা আসলেই ঠিক।অনেক কিউট।আমি ছবিটা বের করে দেখলাম।ছবির থেকেও বেশি সুন্দর।
কিছু বলা উচিত...কিন্তু কি বলবো সেটাই বুঝতে পারতেছি না।মেয়েটি কেমন করে যেন তাকাচ্ছে।
-আচ্ছা নিল।আমি কিছু কথা বলতে চাই...?
-জি....
-আমি কি আপনার ভাইবা পরীক্ষা নিচ্ছি....?
-জি না।কেন বলুন তো...?
-তাহলে জি জি করছেন কেনো...?
-জি এমনেই...
-আবার....!!!
-জি আর করবো না...মানে আর করবো না।
-আমরা এখানে কেন আসছি....!!!?
-উম.... কথা বলতে....
-তাই....কিন্তু আমার তো মনে হচ্ছে আমরা এখানে শোক পালন করতে আসছি
-ইয়ে....
-আচ্ছা আপনি আমাকে বিয়ে করছেন কেন...?
-আমার মার কারনে...?
-আপনার কোনো ইচ্ছা নেই...?
আমি ঘাড় নাড়ালাম
-কেন...আমি দেখতে খারাপ....?
-না..!!! তা হবে কেন...!!!
-দেখেন.. আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক,আই ডোন্ট কেয়ার।আমি যেভাবে বলবো সেভাবেই আপনাকে চলতে হবে,ওকে...?
-মানে কি!!!!!
-মানে খুব সহজ...এখন চলেন আপনাদের বাসায়।
-আপনি কি এখন আমার বাসায় যাবেন...?
-হু।
এই মেয়ে তো দেখি ডেঞ্জারাস।নাহ....এই মেয়েকে বিয়ে করা যাবে না।
রিক্সায় পাশাপাশি বসে আছি।আমি আমার মত চুপ করে বসে আছি।মেয়েটাকে দেখলাম কিছুক্ষন পর পর ভ্রু কুচকে তাকাচ্ছে
-আচ্ছা,আপনার মুখ কি সেলাই করা...?
-না তো...!!
-তাহলে এইভাবে বোবার মত বসে আছেন কেন.... আমার সম্পকে জানার কি কোনো ইন্টারেস্ট নাই....?
-অদ্ভুদ,আপনি এমন গায়ে পড়ে ঝগড়া করছেন কেন...!!!আমি এমনেই কথা কম বলি।
-কেন কম বলেন..কারন টা কি!!!!?
-কোনো কারন নেই।
মেয়েটা সাপের মত ফুসছে।আমার কিছুটা হাসি পেল মেয়ের কাহিনি দেখে।
বাসায় আসলাম।বেল বাজাতেই মা গেট খুলে দিল।
-আরে লামিয়া,তুমি আসছো.....?
-লামিয়াটা কে..? (আমি)
-নাম না জিজ্ঞেস করলে জানবেন কিভাবে....?
-ওও...আপনার নামই তো জানা হয় নি...!!!
-আয় ভেতরে আয়।
আমি রুম এ ঢুকেই শুয়ে পড়লাম।লামিয়া আর মা কি যেন কথা বলছে।মেয়েটা বেশি সুবিধার না।
মা একফাকে আসল আমার রুম এ
-কিরে....মেয়ে পচ্ছন্দ হইছে...?
-মা,আমি বিয়ে করবো না...।
-সেকি...!!!মেয়ে পচ্ছন্দ হয় নি....!!!
-মেয়ে ঝগড়াতে....
-কি..... আমি ঝগড়াতে....!!!!দেখলেন আন্টি.....?
-নিল,ওকে দিয়ে আয়।
আবার রিক্সা চড়া,আবার নিরবতা কিন্তু মেয়ে এখন চুপ।তাই ভাবলাম আমি কথা শুরু করি..
-উম..আপনি কি রাগ করেছেন...?
-আহ....!!! আপনার মুখে কথা ফুটছে....!!!! না আমি রাগ করিনি....
-আর যাই বলেন...আপনি কিন্তু দেখতে খুব সুন্দর
যাহ...পাম মনে হয় কাজে দিছে।মেয়ের মুখে হাসি ফুটছে
-আমি আপনাকে তুমি করে বলি...
-হুম বলেন।
-তুমি কি প্রেম করেছো এর আগে...?
-কেন...?
-না এমনেই।
-নাহ....করিনি।
-কেন..!!!এত কিউট একটা মেয়ে প্রেম করে নাই,ভাবতেই অবাক লাগে।
-বিয়ের পর প্রেম করবো।
আমি ভ্রু কুচকে ওর দিকে তাকালাম।মানে কি!!!!!আমার প্রেমে পড়লো নাকি...!!!!!
সকাল সকাল কে যেন ডাকতেছে।কে শোনে কার কথা।আমি আমার মত ঘুমাচ্ছি।হঠাৎ কে যেন পানি মারল।আমি রাগ করে উঠে গেলাম।তাকিয়ে দেখি......
লামিয়া.....সকালের এক টুকরো রোদ ওর মুখে এসে লাগছে।আমার অবস্থা দেখে মিটিমিটি হাসছে।দারুন লআআগছে।বুঝছি....এই মেয়ে আমারে ওর প্রতি ক্রাশ খাওয়াইয়া ছাড়বেই।
-এটা কি হল...!!!!আর তুমি এখানে কেন....?
-মানে কি....!!!আমি আসাতে কি তোমার খারাপ লেগেছে ......
উফ!!!!এই মেয়েগুলি যে কেন এত ইমোশনাল ব্লাকমেইল করে।
-আমি সেটা বলি নি।তুমি আসছো ভাল কথা বাট পানি দিলা কেন.....?
-কয়টা বাজে দেখছো....?
-হু...মাত্র সকাল ১১.৩০ টা....
-মাত্র.....!!!!!এখন দুপুর হয়ে গেছে আর তুমি বলছো সকাল।এইভাবে হলে চলবে না।
-চলবে না মানে.....!!!
-বিয়ে কেনসেল....
-কর কেনসেল...হু কেয়ার.....!!!!!!
ফ্রেশ হয়ে টেবিলে আসলাম।মেয়েটা মন খারাপ করে বসে আছে।
-কিরে নিল...ওর মন খারাপ কেন....?
-উফ!!!ওর মন খারাপ তা আমি কিভাবে বলবো...?
-শোন,আগামি সপ্তাহে তজপোর বিয়ে।ওর মার সাথে কথা বলে ফেলেছি।
-আমাকে না জানিয়ে....!!!?
-হুম।
ধুর!!!মা যে কি শুরু করছে।আমি করুম না বিয়া।
-তুমি কি আমাকে অপচ্ছন্দ কর....?
-কেন....!!!!
-যদি অপচ্ছন্দ কর তাহলে বলতে পারো....আমি না করে দেব।
-.........
-ও বুঝতে পেরেছি।ঠিক আছে আমি আসি।
মেয়েটা চলে গেল।নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে।মেয়েটা মনে হয় আমাকে লাভ করে।
-যা,তোর বিয়ে করার দরকার নাই।
-আবার কি হইছে....(বিরক্ত হয়ে)
-লামিয়া না করে দিছে
কথা শুনেই অবাক হয়ে গেলাম।আমি বুঝতে পেরেছি আমার ওপর রাগ করেই এমনটা করছে।
অনেকক্ষন যাবৎ পাকে বসে আছি।লামিয়াকে ফোন করে আসতে বলছি।
-হুম বল।(মন খারাপ করেই)
-বিয়ে কেনসেল করলা,নতুন বিএফ পাইছো....?
-আজাইরা কথা বলার জন্য ডাকছো....?
-আজপ.......আজাইরা হবে কেন....?
-কেন তুমি খুশি হও নাই...?
-খুশি তো হওয়ার কথা ছিল...বাট কি কারনে যেন খুশি হইতে পারি নাই।
-কেন....!!!?
-কি যেন মিস করছি......!!!
লামিয়া অন্যদিকে তাকালো
-চল আমরা পালিয়ে বিয়ে করি...
-মানে কি.......!!!!!
-আচ্ছা,তুমি প্রেম করো নাই তো.....?
-কিসের মধ্যে কি বলতেছো...!!!!!না...আমি প্রেম করি নি।
-আমিও প্রেম করি নি......
-তো....?
-তো আমরা পালিয়ে বিয়ে করব..
-তোমার কথা কিছুই বুঝলাম না।পালাতে হবে কেন!!!!!!!বাসার সবাই তো রাজি আছে....তাহলে পালিয়ে যাওয়ার মানে কি..?!!!
-আরে ধুর!!!!!!এই মেয়ে দেখি কিছুই বুঝে না।আরে বাবা,পালিয়ে গেলে প্রেম হবে,তারপর বিয়ে হবে+ঘোরাঘুরি ও হয়ে যাবে।
-তুমি তো বিয়েই করতে চাইলে না,তাহলে আবার পালাত্ব চাচ্ছ কেন!!!!
-তোমাকে ভালবাসি তাই।
লামিয়া হাসল।আমি এই হাসির প্রতি আবার ক্রাশ খাইলাম।
-আচ্ছা,তুমি আমাকে ভালবাসো তো.....?
-(নিচু গলায়)না বাসলে কি আর পালাতাম......!!!!!
-তাহলে চল।আজকে সারা বাংলাদেশ ঘুরব
এই মেয়েটা অন্যসব মেয়ে থেকে আলাদা।একে বিশ্বাস করাই যায়।

সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×