somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগল বলতে আপনি কি বোঝেন?

০৩ রা মে, ২০১২ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কাকে পাগল বলছেন? কেনই বা বলছেন? আপনি যাকে পাগল বলছেন তার আর আপনার মধ্যে পার্থক্য কি?


এই প্রশ্নগুলো কি আপনার মনে কখনই উঁকি দেয়নি? যদি দিয়েও থাকে তবে কি সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তবে আমি দার্শনিক বলছি-

সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেই বেঁচে থাকার সমস্ত অবলম্বন এর ব্যবস্থা করে রেখেছিলেন। তারপর ছেড়েদিলেন মানুষকে- একদম খালি হাতে।
সৃষ্টিকর্তার নিরপেক্ষতা নিয়ে আপনার মনে কোন সন্দেহ না থাকলে আপনার যুক্তিবিদ্যার সুইচ অন করে দিন।

আলবার্ট আইনস্টাইন এর নাম নিশ্চয় শুনেছেন?- সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী।

এবার আপনার কথা বলা যাক- আপনি, একজন মানুষ আইনস্টাইন এর মত! আপনার মাথায় 1.5 কিলোগ্রামের একটা ঘিলু আছে যা নিশ্চয় ঠিক আইনস্টাইন এর মতোয়! (এমন নয় যে আইনস্টাইনের ব্রেইন এর ওজন এক গ্রাম বেশি ছিল।)
আইনস্টাইনের শরীরের লাল রক্তের মতোয় আপনার শরীরের রক্ত! সব কিছুই তো ঠিক আছে! তাহলে আপনার আর আইনস্টাইনের মধ্যে পার্থক্য কোথায়?
আছে তো নিশ্চয়? বের করার দায়িত্বটা আপনার কাধেই ছেড়েদিলাম। মনে রাখবেন কিন্তু আইনস্টাইনও খালি হাতে এসেছিলেন, আপনিও খালি হাতেই এসেছেন।

বলেছিলাম না সৃষ্টিকর্তা আমাদের পাঠানোর আগেই বেঁচে থাকার সকল উপকরন পৃথিবীতে সৃষ্টি করে রেখেছিলেন? তিনি তাই রেখেছেন। আর আইনস্টাইন সেই উপকরন খুঁজে বের করেই আজ জগৎবিখ্যাত। আপনি ঘরের কোনে বসে তার বের করা উপকরন নিয়ে নাড়াচাড়া করছেন আর ভাবছেন কবে যে বিখ্যাত হব আর পৃথিবির মানুষ আমাকে বাহবা দিবে!!!

উপরের কথা গুলোর সাথে একমত হলে পড়া চালিয়ে যান, অন্যথা আল্লাহ হাফেয।

এবার মূল প্রসঙ্গে আসি। আমরা একজন ব্যক্তিকে বলছি পাগল। আইনস্টাইনের যুগেও তাকে তার আমলের মানুষ পাগল ভাবত! কেন জানেন? তখনকার মানুষ তার থিউরিগুলো বুঝতে পারতনা। তাই তাকে অনেকেই পাগল বলত। (পাগল আইনস্টাইননের ভাগ্য ভাল যে সে বাংলাদেশে জন্মেনি। যদি হয়ত তবে পুলাপাইনের গণপিটুনি খাইতে খাইতে মারশাল-আর্ট এর কোন সূত্র আবিষ্কারেরও সুযোগ পাইত না।) কিন্তু এখন আমরা বুঝতে পারছি তার আবিষ্কার কতটা গুরুত্বপূর্ণ। আমি এখানে কেবল আইনস্টাইন এর কথাই বলেছি। আমাদের লালন ফকিরকেও মানুষ পাগল বলত। কিন্তু তিনি বলে গেছেন-

“খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আশে-যায়!!”

এমন দুইএকটা কথা আপনি বলেন তো দেখি? তার এ কথাটা কে নিয়ে আপনি গভীর ভাবে চিন্তা করলে উপলব্ধি করতে পারবেন যে একটা মানুষ কোন লেভেল এ পৌঁছাতে পারলে তার মুখ দিয়ে এমন কথা বের হয়। আমাদের মহানবী (সাঃ) কেও তায়েফবাসী পাগল বলে পাথর নিক্ষেপ করেছিল। কারন তারা তখনও ইসলামকে উপলব্ধি করতে পারেনি।

তাহলে ব্যাপারটা কি দাঁড়াল যে আমরা যদি কোন মানুষের লাইফস্টাইল অথবা চিন্তাভাবনা বুঝতে না পারি, তাহলেই তাকে পাগল বলে গালি দেয়! কিন্তু এটা বোঝার চেষ্টা করিনা যে তার চিন্তাভাবনা আমাদের চেয়ে অনেক বেশি developed যে কারনে আমরা তাকে বুঝতে পারছি না।

এক্ষেত্রে আমি পাগল কে 3G বলব, আর যারা পাগল বলে গালি দেয় তাদের বলব 2G। আমরা যখন 2G যুগে ছিলাম তখন 3G কি জিনিষ তা বুঝতে পারাটা অনেক কঠিন ছিল। আমরা এখন 3G যুগে চলে এসেছি। এখন 3G এর ম্যাকানিসম এবং সুবিধা আমাদের কাছে কাল্পনিক বা অবিশ্বাস্য নয়। তাই আমি বলব- আপনি যাকে পাগল বলছেন সে আছে 3G যুগে, আর আপনি পরে রয়েছেন 2G যুগে। তাই পাগলের লাইফস্টাইল বা চিন্তাভাবনা আপনার কাছে বিভ্রান্তিকর এবং গুরুত্বহীন মনে হয়। যেমন গুরুত্ব পায়নি লালন সহ হাজারও মানুষ। কিন্তু এখন আমরা লালনের উপরে গবেষণা করছি, তার লিখা গান গুলোর উপর PhD করছি! তৎকালীন পাগল আজকের আধ্যাত্মিক গুরু!

ততকালীন পাগল আজকের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী!

তৎকালীন পাগল আজকের শ্রেষ্ঠনবী!

আজকের পাগল যে আগামির আধ্যাত্মিক গুরু হবে না তার কি নিশ্চয়তা আপনি দিতে পারবেন?

আপনি যখন 3G তে নিজেকে update করে নিতে পারবেন ঠিক তখনি আপনি যাকে পাগল বলছেন তাকে বুঝতে পারবেন।

শেষকথা- মনে রাখবেন, যাকে দেখে আপনার পাগল বলে মনে হবে, ভাববেন সে আপনার থেকে updated একজন মানুষ। তার thinking level আপনার থেকে অনেক high. মানুষ যখন সৃষ্টির নতুন কোন রহস্য খুজে পায় তখন আর 2G তে পরে থাকে না। সে চলে যাই 3G জগতে। সেখানে গিয়ে আবারো সৃষ্টির নতুন কোন রহস্য উন্মচনে ব্যস্ত হয়ে পরে। তাই আপনার সাথে ওর সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়না। আর মিল না পেলেই যে আপনি তাকে পাগল বলবেন এটা তো ঠিক না। আপনি অলস, সৃষ্টির স্বাদ আপনি নিতে পারননি, তাই আপনি অধম...।

আর কিছু কথা- মানুষ মোবাইল, কম্পিউটার, ফেইসবুক ইত্যাদি ব্যাবহার করলেই updated বা আধুনিক হয়ে যায় না যতক্ষণ না পর্যন্ত মনকে আধুনিক করতে না পারে।

এখন ও বুঝতে না পারলে আমার সাথে দেখা কয়রেন। জনমের মত বুঝিয়ে দিব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×