বাংলা সিনেমা। নামটি পরিচিতি। তাও আবার একটু আধটু না। বেশ খানি। এখানে কিছু মজার বিষয় আছে। তা বোধে হয় অনেকেই বুঝতে পেরেছেন। হঁ্যা , আমি সেই সিনেমার কথাই বলছি যা বাংলাদেশে তৈরী হয়। একটু ভেবে দেখুন বিগত দিন গুলোতে সিনেমা তৈরী হয়েছে। তা আমরা সাদরে গ্রহন করেছি । কিন্তু বর্তমানে যে সকল সিনেমা তৈরী হচ্ছে তা কতটুকু দেখার আবদার করতে পারে। বর্তমান সিনেমাতে কাহিনীগুলো একমুখি। দেখা যায় নায়কের বাবা মা মারা যায় না হলে বোন নির্যাতিত হয় । এসব মিলিয়ে নায়ক শেষে প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। ছবিতে ভিলেন বাধ্যতামূলক। আরে বাবা ভিলেন ছাড়া কি সিনেমা হয় না। আমাদের পাশের রাষ্ট্র ভারত । সেখানে কি ভিলেন ছাড়া সিনেমা হচ্ছে না। প্রতিটি সিনেমা ভিন্নধর্মী। এতে প্রতিটাতেই আলাদা ও ভিন্ন স্বাদ পাওয়া যায়। কাহিনীগুলো কি সুন্দর। আর বাংলাদেশে সেই অনুকুলে 2/1 টা ছবি তৈরী হয় , তাও আবার তাদের নকল। হুবহু। কেন তারা কি পারে না ভালো সিনেমা নিজেদের যোগ্যতা দিয়ে নির্মাণ করতে। আরো দেশে কি কম লেখক। প্রতি বছরই তো কয়েক জন করে বিভিন্ন পুরস্কার পাচ্ছেন তাদের যোগ্যতা দিয়ে। তবে তাদের এই লেখাগুলোকে কি সুন্দরভাবে সাজিয়ে বা একটু নতুন করে সিনেমা তৈরী করা যায় না। আর সিনেমাতে কিছু শিক্ষনীয় বিষয় থাকা উচিৎ । কিন্তু আমাদের দেশের সিনেমাতে শিক্ষনীয় বিষয় গুলো হল - গালি দেওয়া, ধর্ষণ করা, হত্যা করা। যা দেখে দেশের সমাজ শিখছে কিভাবে কোন মাধ্যম ব্যবহার করে খুন করা যায়। কিভাবে মেয়েদের ভাগিয়ে নেওয়া যায়, কিভাবে এ করা যায় কিভাবে ও করা যায়। এসব । এই কি সিনেমার আসল উদ্দেশ্য। এতে তো আমাদের সমাজ ব্যবস্থা কলূষিত হচ্ছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



