ঘুরে দেখো পর্বে স্বাগতম। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক সৌন্দর্য মন্ডিত স্থান যা আপনার জানা নাই বা জীবনে ওখানে যে বেড়াতে যাবেন সেই সুযোগ ও হয় নি। বাংলাদেশটা ছোট কিন্তু এর অনেক দর্শনীয় স্থান রয়েছে । মানুষের জ্ঞান সীমিত তাই সব স্থানের নাম জেনে রাখা সম্ভব নয়। তাই আমার এই ঘুরে দেখা পর্বটি শুধুমাএ আপনাদের জন্য।
নড়াইল জেলাটা অতি ছোট। নামটি ও হয়তোবা অনেকেই জানেন না। কিন্তু এটা কোন সমস্যাই নয়। এটা জেনে খুশি হবেন যে এই ছোট জেলাটিতেও গড়ে উঠেছে মনোরম পরিবেশে একটি ছোট পার্ক। নিরিবিলি পিকনিক স্পট। পার্কটি ছোট । কিন্তু এতে যে কয়টি আইটেম সংযোজন করা হয়েছে তা হয়তো আপনি কোন বড় পার্কেও খুঁজে পাবেন না। ছোটদের বিনোদনের পূর্ণ মাএা রয়েছে এখানে। বড়রাও এখানে পাবেন ভিন্নস্বাদ। যেটা ঘরে বসে অনুভব করতে পারবেন না। পিকনিক করার জন্য খুবই উপযোগী এই পার্কটি। মনে মনে হয়তো ভাবতে পারেন যে আমি কি শুধু একাই যাবো এই অচেনা পার্কে পিকনিকের জন্য। এটা ভাবলে ভুল ই হবে। কেননা এই পার্কে প্রতিদিনই কম বেশি 100 গাড়ির মানে কমপক্ষে 800 যাএীর আগমন ঘটে থাকে। তো ঝটপট তৈরী হয়ে এখুনি বেরিয়ে পড়ুন।
আগামী পর্বে আসছে নতুন কোন ঠিকানা নতুন কোন স্থান ততক্ষণে বেড়িয়ে আসুন নড়াইল নিরিবিলি পিকনিক স্পট থেকে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



