somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইব্যাংক থেকে সাবধান ও করনীয়

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সামুতে ও টিউনার পেজে পড়লাম যে, এক ভাইয়ের রাত জেগে কষ্ট করে অনলাইন থেকে উর্পাজিত টাকা অপরিচিত এক একাউন্টটে ট্রান্সফার হয়েছে, কিন্তু ব্যাংক এ ব্যাপারে কিছু বলতে পারে না। তার মানে কি? টাকা ট্রান্সফার হয়েছে তাও আবার ৫০,০০০/= কিন্তু ব্যাংক এইটা বলতেই পারে না, এরকম ব্যাংক থাকার চেয়ে না থাকা অনেক ভাল। আর যে একাউন্টে ট্রান্সফার হয়েছে, সেই একাউন্ট্ই বা কিভাবে ভুল তথ্য ও ভোটার আইডি ছাড়া একাউন্ট করতে পারল। আমেরিকাতে কোন প্রকার চেক ব্যবহার বা ব্যাংকিং ব্যাপার স্যাপার ন্যাশনাল আইডি ছাড়া করাই যায় না। আর আমাদের দেশে যে কেউই চেক ব্যবহার ভাঙ্গাতে পারে। চেক তো কাগজের ব্যাপার এবং চুরি করতেও সুবিধা, তবুও ব্যাংকে গিয়ে টাকা তুলতে হয়। কিন্তু ইব্যাংকিংএ, আমার মনে হয় আরও নিম্ন মানের সিকিউরিটি। আর তা না হলে কোন প্রকার মোবাইল বা ইমেইল ভেরিফিকেশন ছাড়া কিভাবে কোন ব্যাংক টাকা ট্রান্সফার করতে দেয়, সেটাই এখন ভাবার বিষয়। সাধারনত একটা জিমেইল একাউন্টে সাইন ইন করতে গেলে মোবাইল ভেরিফিকেশন করতে হয়। আর আমাদের দেশে ব্যাংকিং খাতে এই সামান্য শুবিধাটাও নাই। মনে হয় দেশে ওয়েব ডেভলপার কম পড়েছে। এর আগেও আমি দেখেছি কিছু ইব্যাংকিং লেনদেন একেবারেই সুবিধা না। ছোট একটা কিলগার বা রেট দিয়েই একাউন্ট হ্যাক করা যাবে। তারা ফেসবুকে টাকা উত্তোলনের বিষয় গুলো পাঠায় যা হ্যাকারদের জন্য স্বর্গের টিকিটের মত। যদি একবার আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়,তাহলে তারা এই সমন্ধে সবই জেনে যেতে পারে। এর উপর যদি আপনি একটু হ্যাকিং সম্পর্কে কম বুঝেন বা জানেন, তাহলে তো টাকা হারানো খুবই সহজ ব্যাপার হয়ে দাড়াবে। তাই আমি আপনাদের কিছু পরামর্শ দিতে চাই, বিষেশ ভাবে যারা একটু কম জানেন তাদের জন্য।

১. কোন ভাবেই ইব্যাংকে লগইন করার পর, লগ আউট ছাড়া বের হবেন না।
২. টাকা লেনদেন করার পর বা প্রতিদিন একবার ইব্যাংকিং এর কুকি গুলো ব্রাউজার থেকে মুছে ফেলুন।
৩. অচেনা কোন ইমেইল বা কোন প্রকার অচেনা সফটওয়্যার বা কোন প্রকার অপ্রয়োজনীয় ছবি,গান,ভিডিও কম্পিউটারে নামাবেন না। বিষেশ ভাবে যদি আপনাকে কেউ কোন ছবি,গান,ভিডিও কিংবা ইমেইল পাঠায় তাহলে তা বুঝে শুনে ব্যবহার করুন। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, যদি কোন ভাল মানেন কিলগার ছবি,গান কিংবা ভিডিও এর সঙ্গে বাইন্ড করা হয় তাহলে তা এন্টি ভাইরাস ধরতে পারে না। সুতরাং খুবই সাবধান।
৪. কোন প্রকার অচেনা পর্ন সাইট এ আকারনে লগইন করবেন না, কিংবা ঢুকবেনা তার কারন এগুলো হ্যাকারদের স্বর্গ।
৫. কোন প্রকার অচেনা বাইনারি ফাইল ইনস্টল করবেন না।
৬. উসবি ডিক্স সিকিউরিটি ব্যবহার করুন বা সিক্লিনার ব্যবহার করুন যাতে আচেনা অটো স্টার্ট প্রোগ্রাম বন্ধ করে দিতে পারেন।
৭. আইপি চেঞ্জ করতে পারেন যাতে আপনাকে কেউ খুজে না পায়।
৮. আর সর্বশেষে বলব আপনার কষ্ট করে উর্পাজিত টাকা হারালে আমাদের ও কষ্ট লাগবে, তাই নিজের মত করে নিজের সিকিউরিটি তৈরী করুন। নিরাপদ ব্যাংকিং বা ইব্যাংকিং করুন। কোন তথ্য বুল হলে মাফ করবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×