ভিকারুননিসা নূন স্কুল ছাত্রীর আত্মহত্যা।
১০ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে দিহান মেহজাবিন ওরফে রিবিতা (১৪) নামের ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মা-বাবার দাম্পত্য কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশকে জানিয়েছে স্বজনরা। পরে পুলিশ রিবিতার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে টিক্কাপাড়ায় এ ঘটনা ঘটে। রিবিতা ভিকারুননিসা নূন স্কুল আজিমপুর শাখায় সপ্তম শ্রেণীতে পড়ত।
পুলিশ জানায়, টিক্কাপাড়ার হাজি চিনু মিয়া সড়কে মা-বাবার সঙ্গে থাকত রিবিতা। তার পিতা আলিউজ্জামান
শেখ হোমিও চিকিৎসক আর মা ফাতেমা সুলতানা চৌধুরী ভিকারুননিসা নূন স্কুলেরই শিক্ষিকা। সকাল সাড়ে সাতটার দিকে রিবিতাকে বাসায় রেখে বের হন তার মা। এরপর সকাল নয়টার দিকে তার নানি রিবিতাকে নাশতা করার জন্য ডাকতে গিয়ে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
রিবিতার মামা কাওসার চৌধুরী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর গত তিন-চার মাস ধরে একমাত্র সন্তান রিবিতাকে নিয়ে মোহাম্মদপুরে বাবার বাড়িতে থাকছিলেন মা ফাতেমা চৌধুরী। স্বামী আলিউজ্জামানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নারী নির্যাতনের মামলাও করেছেন ফাতেমা। মা-বাবার দ্বন্দ্বে মামলা ও পৃথক থাকা মেনে নিতে পারেনি রিবিতা। মাঝেমধ্যেই সে তার পিতার সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তার মা নিষেধ করতেন। এসব নিয়ে মেয়েটির মানসিক অবস্থার ভালো ছিল না। তাই সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন