মোর হাতের প্রতিটি রেখায়,
দিবানিশি হেরি যে তোমায়।
আছো তুমি হৃদয়ের প্রতিটি নিঃশ্বাসে,
নয়নের সুগভীর গোপন প্রদেশে।
শুকতারা হয়ে তোমা আঁকি কল্পনায়,
ভোরের আকাশে ওই দূর নীলিমায়।
সন্ধ্যা তারা হয়ে সাঁঝের বেলায়,
খুঁজে ফিরি সারাক্ষণ আমি যে তোমায়।
হাজার তারার মাঝে পূর্ণিমা রাতে,
চাঁদ হয়ে আঁকি তোমা স্মৃতির পাতাতে।
স্বপ্নের ঘোরে হেরি তব মুখচ্ছবি,
কত না ব্যথিত চিত্তে সুখ অনুভবি।
আছো তুমি আজো; রহিবেও চিরকাল,
কল্পনার সরোবরে হয়ে শতদল।
হৃদয়ের গভীর অরণ্যে আমার,
রক্তিম সূর্য হয়ে রবে অনিবার
তাং : ২৪.১১.১৯৯৭ইং- বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



