কিছু মানুষ পৃথিবীতে জন্মায়
প্রয়োজনে অন্যকে ব্যবহার করতে।
প্রয়োজন শেষতো ছুড়ে ফেলে নর্দমায়।
জীবনকে করে রঙ্গিন আর আনন্দময়।
এরাও মানুষ...
কিছু মানুষ জন্মায়
নিজের ভালো মন্দ গ্রাহ্য না করে
ছুটে চলে পরোপকারে,
সেখানেই খুঁজে ফেরে আনন্দ,
সবাইকে করে নেয় আপন।
সেই আপন করা লোকেরাই
নিজেদের স্বার্থ সিদ্ধ হলেই কেটে পড়ে।
তাদের কাছ থেকে সঞ্চিত হয়-
লাঞ্চনা-গঞ্জনা, অবিশ্বাস
অপমান, অবহেলা আর অনাদর।
তবুও এরই মাঝে সান্ত্বনা-
ওরা না বুঝে ভুল করেছে।
এরাও মানুষ...
আর আমি?
মানুষ নামে অমানুষ।
কোন সান্ত্বনাই অবশিষ্ঠ নেই।
শুধু সেন্ট করেই গেলাম
ইনবক্সটা আজো শুন্য রয়ে গেল ।
তাং: ০৩.০৫.২০১৪ইং, বনানী, ঢাকা।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৪ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



