যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে;
চলে যাব চিরতরে,
তুমি কি তখন ভুলে যাবে আমায়,
ভুলে যাবে ঘটে যাওয়া সব ঘটনা,
ছিঁড়ে ফেলবে কি সব কথার মালা।
কালবৈশাখী ঝড়ে কি-
হারিয়ে যাবে আমাদের প্রেম,
ভালবাসা?
যখন এই পৃথিবীতে থাকব না,
আসব না আর চুপি চুপি তোমার বাগানে
ভ্রমর সেজে ফুলের মধু নিতে।
আসব না বাগানের পাহারাদার
কিংবা মালী হতে।
তুমি কি তখন; মনে রাখবে না আমায়?
মনে পড়বে কি, সেই পুকুর ধারে বসে থাকা,
কত গল্প, কত হাসি-কান্না,
রাগ অনুরাগ, আরো কত কী?
গড়িয়ে পড়বে কি,
নয়ন থেকে দুফোঁটা অশ্রু?
তুমি কি আসবে না; সাঁঝের বেলা-
প্রদীপ জ্বালাতে আমার সমাধিস্থলে?
যখন আমি থাকব না; চলে যাব অনেক দূরে,
তুমি কি তখন বলবে, ভালবাসি-
আমি তোমায় ভালবাসি।
তাং : ২৮.০৯.১৯৯৮ইং বয়রা, খুলনা।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৪ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



