তুই বিশ্বজয়ী
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্নগুলো
সাহারার বালুর মতো
সাইমুম ঝড়ে উড়ে যায়।
পেশীতে নেই তেজ
বোবা কণ্ঠ
ব্যথাতুর চাহনি-
সে নারী।
হাতুড়ির আঘাতে
যে স্বপ্ন বোনার চেষ্টা করে
বাবুই পাখির মতো।
ইট ভেঙ্গে রোদে পুড়ে
ঝুড়ির বোঝা মাথায় তুলে
অট্টালিকা গড়ে।
ঠাই হয় পদতলে
আহা কি নিয়ম।
বেলা আর অবেলা
বীজ বুনে ফসলের
মাঠের পর মাঠ ঢাকে
এতো টুকু আশায়।
লাভ কি বা হয়?
পুঁজিবাদ আর আমলার
জাঁতাকলে পিষ্ট-
তাদের কোমল
কতক কাহিনী আকুতি
কতক প্রার্থনা ভালবাসা –
হাজারো রাতের অমানিশায়
চাপা পড়ে ।
মুখ ফিরিয়ে চলে যায়
রাতের প্রহরী,
আচ্ছা! তারা বিধাতাকে কি বলবে?
এই নিশাচরী দের জন্য।
আফসোস জায়া জননী
সতী কিংবা অসতী ।
আমার দর্শনে তুই বা তোরা
রমণী সুদর্শনা সুলোচনা
তুই গুনি সুভাষিণী
তুই নারী।
বিজয়া বিশ্বজয়ী

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন