পথের পাঁচালী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(পূর্ব প্রকাশের পর )
কারণ আর কিছুই নয় , মরার জ্যাম ! দুই ঘন্টা আগে নাবিস্কো থেকে বাসে উঠেছিলাম , এখনো সেই নাবিস্কোই ঠিকানা ।ইতোমধ্যে বাসের হেলপার তার দুইখান সরু পায়ের উপর ভর করে মহাখালী থেকে ঘুরে এসে নিউজ দিলো , এই জ্যাম আর ছাড়বেনা । বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বনানীতে রাস্তা আটক করে বসে পড়েছে্ । তারা বলেছে , সরকার তাদের দাবী না মানলে তারা রাজপথ ছাড়বেনা । স্টুডেন্টদের আবার কিসের দাবী ! একজন যাত্রী কথাটা এমন ভাবে বললেন , যেন স্টুডেন্টদের কোন দাবী থাকতে নেই । না চাইতেই তারা সব পেয়ে যাওয়ার কথা । তার কথা হয়তো সঠিক । স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করার মহান ব্রতে নিয়োজিত আছে (?)। কথায় বলে , শিক্ষা জাতীর মেরুদন্ড । এই অর্থে আমাদের স্টুডেন্টরা বাংলাদেশী জাতীর মেরুদন্ড মজবুত করারই কাজ করছিলো । এমতাবস্থায় কি এমন ঘটনা ঘটলো যে মেরুদন্ড মজবুত করার কাজ ফেলে তারা দলে দলে রাস্তায় নেমে পড়লো ? উত্তরটা আমার জানাই ছিলো । আমার মনে হয় বাকী যাত্রীরাও জানতেন । তাই কেউ কারো সাথে বলাবলি না করে চুপচাপ নেমে হাঁটতে লাগলেন । আর আমি হেঁটে হেঁটে রীতিমত দৌঁড়াতে লাগলাম । (চলবে)
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন