somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেট মেডিকেল , ২০ বছর আগের ঘটনা

১৪ ই মে, ২০১৩ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্ড পরীক্ষা শুরু হচ্ছে । এনাটমি পরীক্ষার আগের দিনের ঘটনা । পরীক্ষার আগের দিনে স্বাভাবিকভাবে সবাই ভিসেরা ( দেহের অঙ্গ বিশেষ ) দেখতে যায় । এক ছেলে দেখতে পারে নাই । এদিকে সে যখন হলে আসে , ততক্ষণে সন্ধ্যা । তার ভিসেরা দেখা বিশেষ দরকার । তাই সে তার এক বন্ধুকে ম্যানেজ করে ফেলল । সে তাকে এনাটমি ডিসেকশন রুমে নিয়ে গিয়ে ডেমো দেবে । কিন্তু সন্ধ্যায় এনাটমি ডিপার্টমেন্ট খোলা থাকে না । কিন্তু তার ভিসেরা দেখা বিশেষ দরকার । এনাটমি ডিপার্টমেন্টে যেতে হয় মর্গের পাশ দিয়ে । মন খারাপ করে সে আর তার বন্ধু ফিরে আসছিল । সে সময় তারা দেখতে পায় মর্গের সামনে এক মামা দাঁড়িয়ে আছে । উনাকে অনেক ম্যানেজ করে এবং বেশ মোটা অঙ্কের বিনিময়ে তারা মামাকে রাজি করায় , মর্গে রাখা লাশ থেকে যে নতুন ভিসেরা বের করা হয়েছে , তা থেকে তারা পড়াশুনা করবে । মামা বলে ঠিক আছে আপনারা ভেতরে যান , আমি তালা লাগিয়ে দিচ্ছি । পড়ানো শেষ হলে আমাকে ফোন দিবেন , তালা খুলে দেব ,অতঃপর তারা ভেতরে যায় ।

অর্ধেক পড়ানো শেষে , যে বন্ধু ডেমো দিচ্ছিল , সে অপর বন্ধুকে জানায় , দোস্ত আমি এশার নামাজ পড়ে আসি , বাকিটুকু নামাজ শেষে পড়াব , তুই থাক । প্রথম বন্ধু কিছুটা আপত্তি করলেও পরে অল্প সময় থাকতে হবে বলে সে রাজি হয়ে যায় ।

নামাজে যাবার জন্য সেই মামাকে ফোন দিয়ে ডেকে আনা হয় । প্রথমে তিনি রিসিভ করছিলেন না , পরে উনি এসে খুলে দিয়ে যান । বন্ধু কিছু সময় পরে , নামাজ থেকে ফিরে আসে । এসে দেখে মামাকে মর্গের সামনে । উনি মামাকে বলেন , আমি ভেতরে যাব । মামা বলে কেন ? সেই ছেলে বলে , আমার বন্ধু ভেতরে আছে , পড়ানো শেষ হয়নি । মামা বলে , আপনার বন্ধু তো চলে গেছে , আর আপনাকেও চলে যেতে বলেছে ।

সেই ছেলে রুমে ফিরে আসে । পরীক্ষার টেনশন ছিল বলে আর এটা নিয়ে মাথাও ঘামায় নাই । আর যাকে ডেমো দেবার কথা ছিল সেই বন্ধুর রুমও ছিল আলাদা ।

পরদিন , পরীক্ষা দিতে যাবে , সে সময় শোনে সিলেট মেডিকেলের এক ছেলে , আইসিইউতে ভর্তি হয়েছে , তার শরীরের নানা জায়গায় আঁচরের দাগ । পরে গিয়ে দেখা যায় সেই বন্ধু যে মর্গে গিয়েছিল । তবে তাকে এ ব্যপারে প্রশ্ন করা হলে সে এড়িয়ে যায় , আর কিছু বলতে চায় না । এরপর সে আর মেডিকেলে পড়ে নাই । আর সে মামাকেও আর খুঁজে পাওয়া যায়নি । আর জানা যায় , সেরকম দেখতে কোন মামা মর্গে থাকে না ।

এই ঘটনা ভূত এফএম থেকে কপি পেস্ট মারা । এখন curious mind wants to know , ২০ বছর আগে ফোন কই থেকে আসল । আর যদি সেটা মোবাইল ফোন নাও হয় , সেই ফোন ধরল কে ? আরও কাহিনী আছে , মর্গের চাবি মামার কাছে আসল কেমনে ?

এইটা হইতে পারে সেই ছেলে মেডিকেলে এসে আর পড়তে মন চায় নাই , তাই মর্গের মামার সাথে গোপন আঁতাত করে চাবি ম্যানেজ করে , অন্য কাউকে দিয়ে এই ঘটনা ঘটায়ে , মেডিকেল থেকে ভাগসে । সেই ছেলের জন্য # রেসপেক্ট । ২০ বছর আগে এই দুর্ধর্ষ ঘটনা ঘটায়ে ফেলসে ।
তবে সোজা কথা , এই ঘটনা বিশ্বাস করার কোনই দরকার নাই । সবাই ভূত এফএম এ গাঁজাখুরি গল্প করতে আসে , পাবলিক আনন্দ নিয়ে এসব শুনে আর ভাবে আসলে হইতেও পারে ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×