somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোনা বৃষ্টির কথা!!!

১১ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুদ্ধদেব গুহ তার আয়নার সামনে বইটিতে বলেছিলেন, “যারা চিৎকার করেনা, অথচ হাত তুলে চাই চাই, দিতে হবে, কেড়ে নেব ইত্যাদি বলেনা, তাদের দাবি নিরুচ্চারই থেকে যায়। তাদের যে কিছু চাইবার আছে তা আমরা দেখেও দেখিনা। তাদের নীরব চোখের ভাষা আমাদের চোখে পড়ে, কিন্তু চোখ কাড়েনা। মনে পড়ে কিন্তু মনে থাকেনা।” কিন্তু আমি ভিখারী হয়ে জন্মেও ভিক্ষা চাইতে পারিনা।

কিন্তু কি করব বল, সৃষ্টিকর্তা আমাকে তৈরী করার সময় যে বড় বেশী উদাসীন ছিলেন। তিনি আমার মধ্যে প্রচন্ড রকমের আবেগ দিয়েছেন কিন্তু তা প্রকাশ করার ক্ষমতা দেননি। তিনি আমাকে আমার প্রয়োজন বোঝার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন কিন্তু তা চাইবার ক্ষমতা দেননি। আমি প্রচন্ড আবেগী হয়ে তোমাকে বলতে পারিনা আমি তোমাকে কতটা ভালবাসি। তাই তুমি যখন আমাকে কাঠখোট্টা(রসকস নাই)বল তখন আমি রাগ করিনা। রাগ করবই বা কেন??আমি তো আসলেই তাই। এইযে আমি যে এখন লিখছি তা কেন লিখছি তাও আমি জানিনা। আমি বুঝে উঠার পর থেকে আমার অভিযোগ, রাগ, চাওয়া-পাওয়াগুলো সব এইরকম করেই লিখে রাখছি। লেখার কাগজ শেষ হয়ে গেলে আবার কিনে এনেছি, কলম কিনে এনেছি। মনের কোন স্মৃতি শিফট ডিলেট করেতো মনের জায়গা খালি করা যায়না তাই হয়তো আমার মন অপরিণত বয়েসে এই কাগজ কলমই বেছে নিয়েছিল। লিখতে আমার কোন ক্লান্তি নেই, ভয়ও নেই। কারণ সেই লেখাতো তোমার কাছে পৌছাবেনা। তাই আমার ডায়েরীর পাতায় তোমাকে আমি কলম দিয়ে অনেকবার বলেছি ভালোবাসি। আনেকবার আমাকে তোমার অনেক অনেক কাছে নিয়ে গেছি। সেখানে তুমি আমাকে কখনও ফিরিয়ে দাওনি। সেখানে আমি তোমাকে নিয়ে আরো একদিন বৃষ্টিতে ভিজেছি। ঐদিনের মত ঘন্টার পর ঘন্টা রিক্সায় ঢাকার শহর ঘুরে বেরিয়েছি। তুমি ঐদিনের মত আবার রিক্সার হুড খুলে দিয়েছিলে। আমি আবার তোমার সেই হাসিটি দেখার জন্য তোমার দিকে তাকিয়ে রাগ হবার ভান করেছি। কারন এরপর তো তুমি আবার আমার হাত শক্ত করে ধরবে। সে লোভ আমি কি করে সামলাবো বলো? তবে আমার ডায়েরীর পাতায় আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম আমি তোমাকে ভালবাসি। যেটা বাস্তবে আমি বলতে পারিনি। আমি তোমার গালে লেপ্ট থাকা তোমার ভেজা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলব আমি তোমাকে পাগলের মত ভালবাসি।

কিন্তু মানুষের তৈরী ঘরে কি আর বৃষ্টি অনধিকার প্রবেশ করতে পারে?? সেতো বাড়ির ছাদে আছড়ে পড়ে সেখান থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে।তারপর আবার সেটা বৃষ্টি হওয়ার জন্য ছুটে চলে। তাইতো আমাকে আমার ডায়েরীর পাতায় বৃষ্টি নামাতে হল!!! কিন্তু আমার বৃষ্টির পানি যে বড় নোনা!! আর সেখানেতো পানি গড়িয়ে যায় না। তা ঐ কাগজ, প্রজার রক্তচুষে খাওয়া রাজার মত চুষে নেয়।

আমি আরও একদিন বৃষ্টিতে ভিজবো। বাস্তবেই ভিজবো। একাই ভিজবো। তুমিবিহীন ঢাকার বৃষ্টিতে ভিজে আমি এবার সবাইকে বলে দেব, আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তোমার কোন ভয় নেই। আমি তাদেরকে বলবোনা তুমি আমাকে ছেড়ে চলে গেছ। আমি তাদেরকে বলব আমি তোমাকে ধরে রাখতে পারিনি। ভিখেরী হয়ে জন্মে যদি ভিক্ষা চাইতে না পারি তবেতো না খেয়েই থাকতে হবে!!! পৃথিবীর দাতারা না চাইতে ভিক্ষে দেয়না। আর যারা দেয় তুমিতো তাদের একজন নও। কিন্তু কি করব বল আমি যে চাইতে পারিনা।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×