somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবৈধ নির্বাচন ও তার মর্মান্তিক পরিণতি

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষয়টি হালকা করে দেখার সময় শেষ। আগামী নির্বাচন যে তার বৈধতা হারিয়েছে তা আওয়ামীলীগ ব্যতীত, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সকলের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। শুধুমাত্র ভারতকে খুশি করতে গিয়ে বিশ্বকে হারাতে বসেছে বাংলাদেশ। অতিশীঘ্রই এই চরম আত্মঘাতী নির্বুদ্ধিতার খেসারত বহন করবে এদেশের আপামর জনসাধারণ। পৃথিবীর প্রতিটি দেশ আজ একে অপরের ওপর নির্ভরশীল। বর্তমান ক্ষমতাসীনরা যদি মনে করে যে, তারা কেবল ভারতের ওপরই নির্ভরশীল, তবে ধরে নিতে হবে যে আমরা বাকি ২৩টি ভারতীয় রাজ্য সরকারের মত নিজেদেরকেও তা ভাবতে শুরু করেছি। এ এক ভয়ংকর উপলব্ধিজনিত বিভ্রান্তি, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ বিভ্রান্তি আওয়ামী চেতনার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এহেন বিভ্রান্তি থেকে আওয়ামীলীগ এর বের হয়ে আসার কোন সুযোগ নেই। যদি তা থাকতো, তবে হাতেনাতে ধরা খাওয়া চোর সুরঞ্জিত সেনগুপ্তের পক্ষে আজপর্যন্ত মন্ত্রীর পদমর্যাদা ধরে রাখতে পারার কথা নয়।

গণতন্ত্রের নামে পুলিশ, বিজিবি এবং র্যাব দিয়ে বর্তমান সরকার ভারতের পরামর্শে সাধারণ মানুষদের সাথে যে ফাজলামি করছে তা আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছে। তাই আমেরিকা এবং ইউরোপের দেশ সমুহের পর এবার একান্ত বন্ধু রাশিয়াও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেনা বলে জানিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের জন্য চয়েস থাকছে মাত্র দুইটি; হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে থাকা, অথবা শুধুমাত্র ভারতের সাথে থাকা। এহেন সংকটময় পরিস্থিতিতে সিকিমের রাজনৈতিক দল এসএনসি ও তার নেতা লেন্দুপ দর্জি ভারতকেই বেছে নিয়েছিল। তাই আজ সিকিম নামের দেশটি তার ভৌগলিক অস্তিত্ব হারিয়ে ইতিহাসের পাতায় স্থান নিয়েছে ভারতের সাথে সর্বশেষে যুক্ত অংগ রাজ্য হিসেবে।

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে সবচেয়ে বড় খাত হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ইউরোপ, আমেরিকা হচ্ছে তার ক্রেতা দেশ, তারা এই নির্বাচনকে অবৈধ বলে পর্যবেক্ষক প্রেরণ করা থেকে বিরত থাকছে, এবং এদেশে মূর্খ কিছু মন্ত্রী/এমপি বলে বেড়াচ্ছে যে, ওদের দরকার নেই পর্যবেক্ষক পাঠানোর। আমরাই যথেষ্ট সুষ্ঠ নির্বাচন করা এবং তা পর্যবেক্ষণ করার জন্য। এদের সাথে যোগ দিয়েছে ‘জয়’ নামক নতুন এক মাস্তান।

আওয়ামীলীগ এর বুঝতে হবে যে, প্রাথমিকভাবে আন্তর্জাতিক চাপটা হবে ২টি সেক্টরে। হাজার হাজার পুলিশ ও সেনাবাহিনীকে জাতিসংঘ ফেরত পাঠাবে এবং আমাদের গার্মেন্টস পণ্য ইউরোপ আমেরিকার বাজারে অবৈধ বলে ঘোষণা দেয়া হবে। সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা বৈধ আয়ের পথ হারিয়ে ভেতরে ভেতরে গজরাতে থাকবে ও সুযোগের অপেক্ষায় থাকবে। আর লক্ষকোটি গার্মেন্টস শ্রমিক রাস্তায় নামবে তাদের রুটিরুজির অধিকার আদায়ের জন্য। তখন থাকবেনা কোন জবাব বর্তমান সরকারের কাছে। যেমনি ছিলনা ১৯৭৪ সালে, যখন এদেশের ৫০ লক্ষেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কারণে মৃত্যুবরণ করেছিল। এই মুহূর্তে বর্তমান সরকারের জন্য প্রয়োজন, ফিলিস্তিনের গাজাস্ট্রীপে গিয়ে মাটির নিচ দিয়ে টানেল তৈরীর পদ্ধতি শিখে আসা এবং সময়মতো পালানোর জন্য সীমান্ত এলাকায় দ্রুত এধরণের অনেক টানেল তৈরী করা। কারণ জল, স্থল ও আকাশপথে পালানোর রাস্তা আওয়ামীলীগ এর জন্য ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। ১৯৭৫ এ অনাহারে মৃতপ্রায় মানুষ গুলোর হাহাকারে খোদাই গজব পতিত হয়েছিল পরিবারকেন্দ্রিক এবার তা হয়তো পতিত হবে সমস্ত দলের উপর। নিপীড়িত মজলুমের করুন আর্তনাদ মহান আল্লাহপাকের দরবারে অতিদ্রুতই পৌঁছায়। আওয়ামীলীগ এর প্রতিটি সদস্যকে ভারতীয় মনস্তাত্বিক বিশারদরা কতখানি কঠিনভাবে মগজধোলাই করেছে জানতে হলে ক্লিক করুন ...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×