আপনারা কি লক্ষ্য করেছেন যে, গত এক/দেড় মাস আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক হত্যা বন্ধ রয়েছে? কেন তা বন্ধ রয়েছে! ধারণা করা যায় কি? নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী করাতে হলে কিছু দিনের জন্য হলেও বাংলাদেশীদেরকে ভারত বিদ্বেশী মনোভাব থেকে বিরত রাখা প্রয়োজন।
প্রশ্ন হচ্ছে, এখন যদি সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ থাকতে পারে তবে সারা বৎসর জুড়ে ওই হত্যা চালু থাকে কেন? ওই হত্যাকা- কি কোন আদেশ ছাড়া চালু হয় আর আদেশ ছাড়া বন্ধ হয়? আসলে পুরো বিষয়টাই হচ্ছে প্রতিবেশীদের প্রতি অখ-ভারতীয় পররাষ্ট্রনীতি। শত শত বৎসর পূর্বে তাদের রাজনৈতিক বিশেষজ্ঞ, কৈটল্ল্য এবং চানক্য এই নিষ্ঠুর দর্শনের সূত্রপাত করে।
এখন সীমান্ত হত্যা বন্ধ হওয়া মানে ভারত সত্যি সত্যি আমাদের বন্ধুপ্রতিমে পরিণত হয়েছে, এহেন চেতনা করাটাই হবে সর্বনাসের কারণ। ধরে নিতে হবে যে, ভারত বাংলাদেশকে সিকিমের ভাগ্যবরণ করানোর পূর্বপ্রস্তুতি মুলক আচরন করছে। সে ক্ষেত্রে আগামী নির্বাচনে আওয়ামীলকে বিজয়ী করা তাদের খুবই প্রয়োজন।
প্রতিটি বাংলাদেশীদের মনে একটি প্রশ্নের উদয় হওয়া উচিৎ, বছর এর পর বছর ভারত আমাদের সীমান্তবাসীদের বিনাবিচারে হত্যা করে আসছে অথচ এখন নির্বাচনের পূর্বে তা বন্ধ কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



