somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবিক সেবায় ব্লগ; মোখলেস এখন নিরাপদ।

১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ১৫/৮/২০১০ তারিখে এক প্রবাসী আমার কাছে এসছিলেন। উদ্ভ্রান্ত, বিধ্বস্ত, ক্লান্ত, ক্ষুধার্ত। তিনি বলছিলেন ভাই আমার মন চাচ্ছে আমি আত্মহত্যা করি। আমার কিছুই ভাল লাগছেনা। ১৩/৮/২০১০ তারিখে তিনি কুয়েত থেকে ওমরা করতে এসে তাওয়াফ করার সময় হারিয়ে যান। তিন দিন ধরে প্রাণান্ত চেষ্টা করেও তিনি তার সাথিদের সন্ধান পাননি। বহু মাঠ-ঘাট পার হয়ে গতকাল সন্ধায় তিনি আমার কাছে এসেছেন। তিনি কুয়েতের জাহরা-সানাইয়ায় জেকরায়াত নামক দোকানে কাজ করেন। নিয়োগকর্তার নাম ছাড়া তার আর কিছু জানা নেই।

আমি তখন ব্লগে ব্লগার শান্তি প্রিয় এর লেখা পড়ছিলাম। মনে হলো তিনি কুয়েত থেকে লিখছেন। তার সাহায্য চাইলাম। তিনি কুয়েতের জাহরায় কর্মরত একজন প্রবাসীর নাম্বার দিলেন। তার মাধ্যেম আলোচ্য প্রবাসীর কুয়েতী নিয়োগকর্তার ফোন নাম্বার পেলাম। নিয়োগকর্তার কাছ থেকে যে গ্রুপের মাধ্যেম এ প্রবাসী ওমরা করতে এসছেন তাদের কুয়েতেন নাম্বার পেলাম তাদের নিকট হতে তাদের সৌদি প্রতিনিধির ফোন নাম্বার সংগ্রহ করলাম। এরপর তার মক্কার হোটেলের নাম, ঠিকানা ফোন নম্বর সংগ্রহ করতে আর বেগ পেতে হয়নি। একটি টেক্সিতে তুলে প্রবাসীকে বল্লাম আপনার আর কোন সমস্যা নেই। সেহরীর সময় ফোন করে জানতে পারলাম প্রবাসী তার পাসপোর্ট, লাগেজসহ সব কিছু পেয়েছেন। হোটেলে তিনি ঘুমুচ্ছেন। ১৭/৮/২০১০ তারিখে তিনি তার কুয়েতস্থ কর্মস্থলে ফিরে যাবেন।

যাকেই ফোন করেছি প্রত্যেকের জিজ্ঞাসা ছিল তার ফোন নাম্বার আমাকে কে দিল। প্রবাসীর চোখ কপালে উঠলো এতসব ফোন নাম্বার আমি কিভাবে যোগাড় করলাম। ব্লগ বুঝার মত অবস্থা তার নেই। তাকে বল্লাম ভাই তোমার আর কোন সমস্যা নেই। তুমি এখন নিরাপদ। অভিব্যাক্তিহীন হয়ে সে আমার করমর্দন করে টেক্সিতে উঠে রওয়ানা হলো তার নিরাপদ গন্তব্যে। ব্লগ কে ধন্যবাদ।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×