somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট বার্থডে'র যুগে রিয়েল বার্থডে'র হাল হাকিকত !

১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বার্থডে দুই দিন, অর্থাত বছরে দুইবার বার্থডে পালন করতে হয়। কি আশ্চর্য হচ্ছেন ? মানুষের জন্ম তো একবারই হয় কিন্তু দুইবারের হিসেবটা আবার কেমন, তাইত ! যদি বলি আপনার এ ব্লগের বেশীরভাগ বন্ধুদেরই বার্থডে দুই দিন ! এবারও আশ্চর্য হচ্ছেন ? কি ক্যালকুলেটর নিয়ে বসে গিয়েছেন হিসেব কষতে ? না ভাই এ পোষ্টে আপনাদের এত কষ্ট দিবনা। হিসেবটা আমিই বলে দেই।

আমার প্রথম বার্থডেটা হচ্ছে রিয়েল বার্থডে আর দ্বিতীয়টা হচ্ছে কর্পোরেট। কর্পোরেট শব্দটা এ কারণে বেছে নিয়েছি বর্তমানের উপর নির্ভরশীল বলে।

রিয়েল বার্থডে, যেদিন মা কষ্ট করে দশ মাস দশ দিন পর যেদিন প্রথম মায়ের নাড়ী কেটে এ পৃথিবীতে আমাকে ভূমিষ্ট করলেন, যে দিনটাতে প্রথম পৃথিবীর আলো দেখা হল; সেদিনটাই। বছর খানের পর যেদিন সবাই “হ্যাপি বার্থডে টু ইউ” বলে প্রথম বছরের মহা উতসবের আয়োজন, তারপর, তারপর তো বড় হবার স্বপ্নে বাবা-মা এর প্রত্যয়ে একের পর এক দিন গোনা।

কর্পোরেট বার্থডে, এই বার্থডের জন্মটা ঠিক যখন স্কুল পড়–য়া তখনকার সময়ে। ততদিনে জীবনের বেশ খানিকটা সময় পেছনে ফেলে আসা হয়েছে তবুও নতুন করে জন্ম। জন্মটা এভাবেই, যেদিন প্রথম স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশঘ্রহণের,রেজিস্ট্রেশনের ফরম ফিলাপ সেদিনই; টিচারের প্রশ্নে দ্বিধান্বিত “আসল জন্ম তারিখ দিবে?” বাবাকে প্রশ্ন “কোনটা দিব ? আসল না বানানো!” , সবাই দেখি বলছে, এতে না কি ভবিষ্যতে সুবিধা হবে ইত্যাদি ইত্যাদি, সাত পাঁচ ভাববার সময় ছিলনা, বানিয়ে বসিয়ে দিলাম একটি। হয়ে গেল কর্পোরেট বার্থডে।

সেই থেকে আমার এ দুটো বার্থডের সাথে সহবাস। ইচ্ছে করলেই তো আর অস্বীকার করার জো নেই, কোথায় নেই, সার্টিফিকেট, বায়ো ডাটা, পারসোনাল হিস্টোরী সব জাগাতেই, কেউ জিজ্ঞেস করল ? কোনটা বলব, কর্পোরেটটাই বলে দিই, কারণ ওটা দিয়েই তো পরীক্ষা দিয়েছি, সার্টিফিকেট নিয়েছি আবার কর্পোরেটে চাকরীও করছি।

এইত সেদিন যখন কর্পোরেট বার্থডেতে সবাই ঘটা করে উইশ করল, প্রেজেন্টেশন দিল, এক প্রকার লজ্জা পেলামই বটে! সত্যকে আড়াল করে মিথ্যের সঙ্গে বিষয়টিকে ঠিক উপভোগ করতে পারলামনা, সংকোচের মধ্যেও তবুও মুখে ছিল কর্পোরেট বার্থডে’র কর্পোরেট হাসি। এটাই তো নিয়মে দাড়িয়েছে, অফিসের কজনাই বা জানে আমার রিয়েল বার্থডের ডেটটা!

শুধু অফিস নয়, বন্ধু, ক্লায়েন্ট, কাছের দূরের মানুষ মোটামুটি অধিকাংশকেই কর্পোরেট বার্থডের আওতায় নিয়ে এসেছি। তাইত হঠাত করে যখন কেউ উইশ করে বসে, দিনটিকে তখন খেয়াল হয়, ও আচ্ছা আজ তো আমার কর্পোরেট বার্থডে।

তাইত বলি, কর্পোরেট বার্থডের যুগে রিয়েল বার্থডে প্রায় হারিয়ে যেতে বসেছে, রিয়েল বার্থডের হাল অবস্থা যা তা !
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×