আমার এই ২৪ বছরের জীবনে আমি অনেক কিছু হারিয়েছি। তাই এখন নতুন করে কিছু পাবার আসা করি না। তবুও মাঝে মাঝে একটা সুপ্ত বাসনা আমার ভেতরে নারাচারা করে ওঠে 'ইস! যদি রবীন্দ্রসঙ্গীত লিখতে পারতাম!'।
রাতের বেলায় ঘুমেরঘোড়ে অনেক সময় আমি একটা রবীন্দ্রসঙ্গীত গুন গুন করে গেয়ে উঠি, আর আমার চোখের সামনে অজস্র তারায় ভরা আকাস ভেসে ওঠে, আর দেখতে পাই আমি দুহাত মেলে আকাসের দিকে চেয়ে আছি। ঠান্ডা বাতাসে আমার চুলগুলো উড়ছে। কিন্তু দুহাত মেলে কার কাছে, কি যে চাই তা বুঝে অঠার আগেই আমার ঘুম ভেঙ্গে জায়। রবীন্দ্রসঙ্গীত টি হল -
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান॥।।
আবার কখনো কখনো আমি দেখতে পাই, আমি ও আর একজন আকাসের বুকে উড়ে বেরাচ্ছি আর গলা ছেরে এই রবীন্দ্রসঙ্গীত টি গাইছি -
জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে।।॥
জানিনা আমার এই স্বপ্ন গুলর মানে কি! কিন্তু এই স্বপ্ন গুলর প্রভাব আমার সারা সকাল থাকে। তারপর ধিরে ধিরে হাল্কা হতে হতে কথায় যে হারিয়ে জায় আর খুজে পাই না।
এমন অনেকদিন হয়েছে, আমি ক্লাস এ প্রফেসার এর লেকচার সুনছি, হঠাৎ করে স্বপ্ন গুলো একটা একটা করে মনে পরতে থাকে আর আমি অন্যমনষ্ক হয়ে পরি। পরে জখন খেয়াল হয় তখন ক্লাস সেস হয়ে য়ায়। এই ভাবে নিজের মধ্যে হারিয়ে জাবার নেশা আমাকে দিন দিন গ্রাশ করে চলেছে।
আমার বন্ধুরা বলে 'আমাদের মদ খেয়েও এখন নেশা হয়না, আর তুই রবীন্দ্রসঙ্গীত সুনে নেশা করিস! কি অদ্ভুত!'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


