যেকোন অসুস্থ্যতাই আমাদেরকে মনে করিয়ে দেয় সুস্থ থাকাটা কত জরুরী। শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের সুস্থতার উপর নির্ভর করে আমাদের ভাল থাকা। এদের কোনটিতে একটু সমস্যা হলেই ঘটে নানা বিপত্তি।

জীবনটাই হয়ে উঠে দুর্বিসহ। আর যদি তা হয় ব্যথা জনিত অসুস্থতা, তবে তা আমাদেরকে ফেলে দেয় রীতিমত দুর্ভাবনায়। তবে সমস্যা যাই আসুক চেষ্টা আর সঠিক চিকিৎসা জানা থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। সুপ্রিয় পাঠক, আজকের আমার এই লেখা আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে
সাহানা আফরোজ। বয়স ৩৩ বৎসর। গতকাল এসেছিলেন আমার কাছে তাঁর- ব্যাকপেইন এর চিকিৎসার জন্য। তিনি গত ২০১১ সাল থেকে পিঠের ব্যথায় ভুগছেন। ব্যথা হলে মাঝে মাঝে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করে থাকেন। কখনও একটু ভাল থাকেন আবার কখনও ব্যথা বেড়ে যায়। এ ভাবে পার হয়েছে জীবনের বেশ কিছূ মুল্যবান বৎসর। গত ২০১৪ সালের আগস্ট মাস থেকে পিঠের ব্যথা বেড়েই চলছে। এখন আর বেশিক্ষন টেবিলে বসে বা সামনে ঝুঁকে কাজ করতে পারছেন না। আর সে জন্য তিনি গত জীবনের মেধাবী-পদবী যেন হারাতে বসেছে। আমি যখন তাঁর সংগে রোগের ইতিহাসের কথা জিজ্ঞাসা করছিলাম, এক পর্যায় তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। কারন বসে থাকার জন্য তাঁর ব্যথা তীব্রতর হচ্ছে। এমআরআই এবং এক্স-রে রিপোর্টে বলা হয়েছে কোন হাঁড় এবং ডিক্স এ কোন অসুস্থতা নেই। কিন্তু মিসেস সাহানা আফরোজের ফিজিক্যাল পরীক্ষা করে দেখা গেল তাঁর লংগীসিমাস ও স্পাইনালিস মাসেলের লাম্বার এবং থোরাসিক রিজিওনে প্রচন্ড ব্যথা ও টেনডার। এই মাংসগুলো আমাদের শরীরের পেছনের দিকে পিঠে বা কোমরে থাকে, ঐ মাংসগুলোর শক্তি কমে গেছে। সে কারনে বসে কাজ করার সময়, সামনের দিকে তিনি যখন ঝুঁকেন, তখন তাঁর ঐ মাংস গুলো তাঁর শরীরের(মাথা, ঘাড়, বুক এবং মাজা) ওজন ধরে রাখতে পারে না। মিসেস সাহানার চিকিৎসার জন্য তাঁর অসুস্থ সফ্ট টিসু বা মাংসগুলোর মোবালাইজেশন, স্পাইনের রেন্জ বাড়ানোর জন্য বায়োমেকানিকস অনুযায়ী সঠিক ব্যায়াম, আলট্রা সাউন্ডথেরাপি এবং অবশ্যই কাইনিসিওলজী ব্যাথার বেজ্ড এক্সারসাইজ দরকার। এই চিকিৎসার সাথে অবশ্যই অত্যাধুনিক লো-লেভেল লেজার থেরাপি দ্বারা চিকিৎসা করতে হবে। তাঁর পর আর যেন ব্যাথা না হয় সে জন্য প্রতিরোধ মুলক ব্যায়াম(স্ট্রেনথেসিং, স্ট্রেচিং ও স্ট্রাবিলাইজেশন) অবশ্যই করতে হবে।
আমি মনে করি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাঁর ব্যথা ভাল হবেই ইন-শাহ-আল্লাহ। আর যেন ব্যাথা না হয় সে জন্য প্রতিরোধ মুলক ফিজিওথেরাপি নিতেই হবে।
চিকিৎসা বিজ্ঞানের দ্রুত প্রসারের সাথে সাথে ব্যাকপেইন চিকিৎসার জন্য আমার অত্যাধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক যায়গায় স্থান করে নিয়েছে এভাবেই তার নিজেস্ব প্রযুক্তি ও সঠিক ম্যানুয়াল থেরাপির মাধ্যমে। কোমর ব্যথার চিকিৎসার জন্য আর বিদেশ নয় দেশেই এখন বিশ্বমানের অত্যাধুনিক চিকিৎসা আমরা দিয়ে আসছি। সুতরাং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করুন। শিড়দাঁড়ার কষ্ট মুক্ত থাকার জন্য আমার অপারেশন বিহীন সঠিক চিকিৎসা গ্রহণ করুন। মনে রাখবেন পৃথীবির উন্নত দেশগুলোর বিভিন্ন গবেষনায় বলা হয়েছে শিড়দাঁড়ার চিকিৎসার জন্য নন-অপারেটিভ ম্যানুয়াল ও মোবালাজেশন চিকিৎসা অত্যাধিক কার্যকর। আমি আমার এই লেখার মাধ্যেমে অসুস্থ জনগণের জন্য সামান্য হলেও ধারণা দিতে চেষ্টা করেছি যে, আপনি আপনার মেরুদন্ডের কষ্টে জন্য কি করবেন।
আপনার মেরুদন্ডের অসুস্থতার জন্য প্রশ্ন করবেন আপনি, উত্তর দিব আমি। মেরুদন্ডের সঠিক চিকিৎসা নিন, সুস্থ জীবন-যাপন করুন।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




