somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গর্ভবতী মায়ের কোমর ব্যথা ও তার চিকিৎসা

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের কাছে সবার চাহিদা সমান নয় তবে জীবনের সমস্ত সম্ভাবনাকে প্রস্ফুটিত হতে দেখতে চাই আমরা সবাই। একজন মানুষের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে শুধু মাত্র তাঁর কোমর ব্যথার জন্য। সুপ্রিয় পাঠক, আমার এই লেখাটা পড়ে আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন।


কোমর ব্যথার রোগী প্রতিটি ঘরে পাওয়া যাবে। সে ক্ষেত্রে আমাদের দেশের মায়েদের কোমর ব্যথার ঝুঁকি অনেক বেশি, কারণ আমাদের দেশের মায়েদের স্বাস্থ্য সচেতনতা অনেক কম। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগ লোক জীবনের কোন না কোন সময় কোমর ব্যথায় ভোগেন। আর এই ৮০ ভাগ লোকের মধ্যে মায়েরাও আছেন। যেমন বলা যেতে পারে, একজন মহিলা মা হতে যাচ্ছেন বা হয়েছেন। তার কোমর ব্যথা হবেই। কেননা সন্তান যখন পেটে আসে তারপর দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস- এক সময় আমরা সবাই বুঝতে পারি ওই নারী মা হতে চলেছেন। অর্থাৎ পেটের মধ্য সন্তান বড় হয়- আর সেই সাথে তাল মিলিয়ে পেট সামনের দিকে বড় হতে থাকে এবং সন্তান তার নিজের জায়গা করে নেয়। কোনো একদিনের সুন্দর সময় সন্তান পৃথিবীতে চলে আসে। এখন মনে রাখতে হবে, যে মাংস দিনে দিনে বা ৪০ সপ্তাহে লম্বা হয়েছে সে স্টাকচার কি এক দিনে আগের যায়গায় ফিরে আসতে পারে? না, তা হতে পারে না। আর সে জন্যই ব্যথা হয় কোমরে বা মাজায়।
সন্তান হওয়ার আগে এবং পরে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত জরুরী। উন্নত বিশ্বে সাধারণত গাইনি চিকিৎসক তার চিকিৎসার পাশাপাশি ঠিক সময়মতো পরামর্শ দিয়ে থাকেন ফিজিওথেরাপি চিকিৎসা করার জন্য। এ ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসকদের অনুরোধ করব, আপনারা আপনাদের চিকিৎসাপত্রে উপদেশ দেবেন যেন প্রিন্যাটাল ও পোস্টন্যটাল ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করতে। এক বাক্যে বলা যায় যিনি মা হচ্ছেন তার ফিজিওথেরাপি চিকিৎসা দরকার। গর্ভবস্থায় রুটিন চেকআপ করবেন এবং সময়মতো ফিজিওথেরাপি গ্রহণ করবেন। বসা ও শোয়ার সঠিক ভঙ্গি মেনে চলবেন। নিয়মিত সঠিক মাংসের ব্যায়াম বা এক্সারসাইজ করবেন হাসিখুশি থাকবেন।
আপনার খাদ্য তালিকায় পরিবর্তন আনতে হবে। যেমন ভাতজাতীয় এবং চিনিজাতীয় খাবার খুব কম খাবেন। ফল, সবজি, মাছ বেশি খাবেন। তবে মনে রাখতে হবে এ খাদ্যগুলো যেন আপনার বর্তমান স্বাস্থ্যের সাথে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া না করে। এটা গুরুত্বপূর্ন বিষয় এবং জেনে রাখা ভাল যে, যদি আপনার কোমর ব্যথা হয় তাহলে তাড়াতাড়ি একজন ব্যাকপেইন বিশেষজ্ঞ ফিজিথেরপিস্টের সাথে দেখা করুন। কেননা শিগগিরই চিকিৎসা না করে দেরিতে চিকিৎসা শুরু করলে আপনার কষ্ট বেড়ে যেতেই পারে। একজন ফিজিওথেরাপিস্ট আপনার অসুস্থতা বের করবেন আপনার ব্যথা, ফিটনেস ও রোগের ধরনের ওপর নির্ভর করে। আপনার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা প্লান তৈরী করবেন এবং প্লান অনুযায়ী কাইসিওলজি-বেজড এক্সারসাইজ ও ট্রেসিং দেবেন যা আপনার ব্যাক বা কোমরকে সুস্থ ও শক্তিশালী রাখবে। যে এক্সারসাইজ ফিজিওথেরাপিস্ট শিখিয়ে দেবেন সে এক্সারসাইজের মাধ্যমে আপনার আর ইনজুরি হওয়ার কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না ইনশাআল্লাহ। কোনো কোনো ব্যাক পেইনের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা কিংবা একটি সঠিক এক্সারসাইজ আপনার ব্যথা সাথে সাথে কমাতে সাহায্য করে। আমি অবশ্যই নিষেধ করব আত্মীয় বা বন্ধু-বান্ধবের শিখানো অসঠিক এক্সারসাইজ না করার জন্য এবং অনলাইন বা ইন্টারনেট থেকে এক্সারসাইজ শিখে তা নিজের জন্য করবেন না। মনে রাখবেন চিকিৎসা বিজ্ঞানের প্রসারের সাথে সাথে ব্যাকপেইনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক জায়গায় স্থান করে নিয়েছে তার নিজস্ব প্রযুক্তিতে, চিকিৎসার মান এবং সঠিক ফলাফলের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ব্যাকপেইন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছ থেকে চিকিৎসার নেবেন।
আমি আমার এই লেখার মাধ্যেমে সামান্য হলেও ধারণা দিতে চেষ্টা করেছি যে, আপনি আপনার ব্যাক পেইনের কষ্টের জন্য কি কি করবেন।
আপনার মেরুদন্ডের অসুস্থতার প্রশ্ন করবেন আপনি, উত্তর দিব আমি। মেরুদন্ডের সঠিক চিকিৎসা নিন। সুস্থ জীবন-যাপন করুন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×