আজ ১লা মার্চ মুক্তিযুদ্ধের অগ্নিঝড়া মাস। মাসের শুরুতেই বিএনপিসহ বিশদলীয় ঐক্য জোটের ডাকা বাহাত্তর ঘন্টা হরতাল শুরু। হরতাল মানে নাশকতা। হরতাল মানে ধ্বংস। হরতাল মানে যান মালের নিরাপত্তা নেই। হরতাল মানে অঢেড়ভাবে ঘরে বসে থাকা। কিন্তু হরতাল হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে। কেউ হরতাল পালন করছে আবার কেউ হরতাল বিরোধী মিছিল করছে। রাজারহাটে হরতালের পক্ষে বিশদলের মিছিল হয়ে গেল। যানবাহনও চলছে। সকালে ঘুম থেকে উঠেই শোনা গেল রাজশাহীতে হানিফ গাড়ী ভাংচুর, বেশ কয়েক জায়গায় দ্রুড় পাল্লার গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপ। আতংকিত দেশ বাসী। এটা কি হচ্ছে? এটা কোন ধরনের নাশকতা। কারা ঘটাচ্ছে। সরকারী দল প্রশাসন বলছে বিএনপি জামায়াতসহ বিশদলীয় নেতাকর্মীরা এসব অপকর্ম ঘটাচ্ছে। হরতালকারীরা বলছে সরকারদলীয় লোকজন তাদের অপকর্ম ঢাকতে এসব করে অন্যের ঘাড়ে চাপানো চেষ্টা করছে। সাধারন মানুষ বলছে, উভয় দলের কিছু সন্ত্রাসীরা তাদের সুবিধা ভোগ করার জন্য সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে দেয়ার জন্য বাসে পেট্রল বোমা, রাস্তাঘাটে ছিনতাই করে যাচ্ছে। সরকার পতনের জন্য হরতাল দিতে পারে, কিন্তু নাশকতা হবে কেন? নাশকতাকারীদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। কিন্তু সমস্যা একটি জায়গায়। যেখানেই যাই না কেন দলীয় লোকজন রয়েই গেছে। যেমন চা-পান দোকানী থেকে শুরু করে প্রতিটি অফিস আদালতে দলীয় লোকজন নিয়োগ দেয়ায় তাদের দলীয় কোন্দল লেগেই আছে। যার কারণে কেউ পক্ষে বললে কেউ বিপক্ষে বলে। যখন যে সরকার ক্ষমতায় আসে তখন প্রশাসন সে রকম হয়ে যায়। এটা শুধু তাদের সুবিধা ভোগ করার জন্য। অন্য কিছু নয়। তারপরও কথা থাকে যাখে যতই দেয়া হবে তার আকাঙ্খা ততই বৃদ্ধি পাবে। ধরুন রাজারহাট উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কোন্দল। এটা কিসের জন্য? নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কেননা প্রতিটি হাই স্কুলে সরকারী ভাবে শতভাগ বেতন ভাতা সরকার নিশ্চিত করেছে। অথচ তারদর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সেশন পরীক্ষার ফিস ইত্যাদির কোন হদিস সরকার পায় না। বরং বছর শেষে আরো ওই সব প্রতিষ্ঠানে টাকা দেয়া দরকার? টাকা ভাগাভাগি নিয়ে ম্যানেজিং কমিটি ও শিক্ষক মহোদয়ের মধ্যে চলে তুমুল কান্ড। হাতাহাতি -লাঠালাঠি থেকে খুনখারাপি পর্যন্ত হয়ে যাচ্ছে। এই হলো দেশের অবস্থা। যা হোক সরকার যে দলেরই হোক না কেন তাদের উচিত সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত দের শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে এটাই বলতে চাই সুন্দর সুস্থ জীবন পেতে গেলে বাড়ী, সমাজ, দেশকে ভালবেসে সন্ত্রাস দমন করা জরুরী প্রয়োজন।
আগে দলীয় নিয়োগ বন্ধ করে নিরপেক্ষ লোক নিয়োগে অভ্যস্ত হোন!!! সন্ত্রাস মুক্ত হবে!! দেশ সুস্থ্য থাকবে......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:২৯
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।