প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাটে বন্ধুর পরিবর্তে পরীক্ষা দিতে এসে এক ভূয়া ডিগ্রী পরীক্ষার্থীকে ভ্রাম্যমান আদালত এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।
পুলিশ জানান, রাজারহাট মীর ইসমাইল †হাসেন ডিগ্রী কলেজ কেন্দ্রে গত মঙ্গলবার ডিগ্রী (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষায় ইসলামের ইতিহাস বিষয়ে আরিফ রহমানের †রাল নম্বর ৩১৮৬৭৪ বন্ধুর বিপরীতে চুক্তি ভিত্তিতে আশরাফুল ইসলাম(২৫) ডিগ্রী পরীক্ষা †দয়। বিষয়টি হল পরিদর্শকের সন্দেহ হলে ভূয়া পরীক্ষার্থীর সম্পর্কে উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানা পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার †মাঃ রফিকুল ইসলাম ভূয়া পরীক্ষার্থী আশরাফুল ইসলামকে এক বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। সাজাপ্রাপ্ত আশফুল ইসলামের বাড়ী উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ানের আপুয়ারখাতা গ্রামের †মাঃ আঃ মজিদ মিয়ার পুত্র এবং †স কুড়িগ্রাম সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের †শষ বর্ষের ছাত্র বলে জানা †গছে। অপরদিকে আরিফ রহমানের বাড়ী কুড়িগ্রাম সদর উপজেলার †ভাকেশনাল এলাকার বাচ্চু মিয়ার পুত্র বলে জানা যায়। পুলিশ ওই দিন বিকালেই সাজাপ্রাপ্ত আশরাফুল ইসলামকে কুড়িগ্রাম †জল হাজতে †প্ররন করেছে। ভূয়া পরীক্ষার্থীর বিষয়টি রাজারহাট মীর ইসমাইল †হাসেন ডিগ্রী কলেঝের অধ্যক্শ †মাঃ সাইদুর রহমান নিশ্চিত করেছেন।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



