মুক্তগদ্যঃ গল্পের শেষে
২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুরুর কথা ভাবি। সেই দিনইতো শুরু হয়েছিলো, যেদিন সূর্য দেবতা ডানা মেলেছিলো আংশিক! যুঁথিবদ্ধ আলো থেকে তুলে এনে বর্তমান; শীতের শেষে পুরনো ওমবস্ত্রের মতো বেচে দিয়েছিলাম সমুদয় ডাকনাম। বেচে দিয়েছিলাম আমিত্বের সুঁতোয় বোনা সৌখিন জামা আর পরিত্যক্ত চিলেকোঠা। সেদিনইতো শুরু হয়েছিল, যেদিন থেকে আমার আর কোনো ডাকনাম নেই, মাছ বাজারের আঁষটে ঝুড়িটির মতো পরে থাকি প্রতিটি মধ্যরাতে। এভাবেই ইথারের ধূর্ত ইশারায় একের পর এক এঁকে চলি প্রতিটি দিনের মৌলিক উড়াল।
না, আমি আজ শুরুর গল্প বলতে আসিনি, এসেছি তোমাদেরকে বিদায়ের কথা জানাতে। আমি আজ আকাশের একমাত্র বার্তাবাহক। জলের খামে পুরে দেয়া প্রতিটি বার্তা পৌঁছে দিতে হবে মাটির গহ্বরে। সেগুন বনে, জোড়া জোড়া সবুজ পাতায় পৌঁছে দিতে হবে নীলের আবেদন। শাহরিক জানালা পেরিয়ে কখনো যেতে হবে যুগল দীঘির পাড়ে কখনো বা অবিশ্রাম জলপ্রপাতে।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !

বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস...
...বাকিটুকু পড়ুন
২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো...
...বাকিটুকু পড়ুন
দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুন