আগুন প্রেম
২৫ শে মে, ২০১৬ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইতো কিছুক্ষণ আগে সেই মশহুর বনস্পতি ঘোর এসে আমাকে আবার ঘিরে ধরেছে। হৃদয়ের মহল্লা জুড়ে ছড়িয়ে দিচ্ছে কম্পনের শেকড়। ব্যাগভর্তি ভয় ঢেলে দিলে; ভয়ের পিঠে ভেসে যাচ্ছে আমার চোখের চশমা, হাতের ক্রাচ, ওষ্ঠের মাঠ। চৈত্র মাঠের মতোন ফাটল ধরেছে ত্বকে। পাঁজরে ঢুকে দখল করে নিয়েছে ধূলোর তাপ। কিছুক্ষণের মাঝেই অন্ধকারের গন্ধ ছড়িয়ে সূর্যাস্ত হবে। আহা! এমন সময় আমি কি কখনো একা থাকতে পেরেছি?
মনে আছে? শেষবার যেদিন এমন হয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম পোশাকের উন্মাদনা। সুউচ্চ পাহাড়ের উপর থেকে সুর্যাস্ত দেখব বলে বুক পুরে নিয়েছিলাম গলিত লাভা। আগুনের প্রতি আমার একধরনের দূর্বলতা কাজ করে। সূর্যাস্তের সময়, ওই দূরের সূর্যটা যখন আগুনের রঙ ধারণ করে; আমার খুব ডুবে যেতে ইচ্ছে করে তার মাঝে। সেদিনও নিছক এ ঘোরের মাঝেই পোঁছে গিয়েছিলাম পাহাড়ে। উৎসর্গ করব বলে নিজেকে ছেড়েছিলাম সামাজিক সংসার।
কিন্তু পারিনি। পেছন থেকে তোর শীতল হাত আমার কাঁধ স্পর্শ করলে আমি ছুঁড়েছিলাম প্রাচীন প্রেমের খসড়া। তীব্র তৃষ্ণায় জমাট পাথুরে কন্ঠ ভিজে গিয়েছিল স্পর্শের জলে। আমি সেদিন স্পর্শের নাম জানতাম না বলেই হয়তো ভুল করে ডেকে উঠেছিলাম ''ভালবাসা''। তারপরেই তো শ্রাবণ এলো। আমি ঢুকে গেলাম বৃষ্টির ভেতর। তলোয়ারের শাণের মতোন ফোঁটার নিচে পেতে দিয়েছিলাম শির। সেদিন থেকেই তো অহোরাত্রি তোর আঁচলে বন্দী থাকি; আগুনের মায়া ভুলে হৃদয়ে করি শীতলের চাষ।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন