somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা থেকে ডেটোনেটর

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকালের পদ্মা বেশ ভালই লাগে সবার কাছে। একা একা বসে সিগারেটের ধুয়া ছাড়ছে আকাশ। কিন্তু প্রতিবার ধোয়ার সাথে যেন মিশে আছে তার জীবনের একেকটা মুহুর্ত। বার বার তার ফিরে পেতে ইচ্ছে করছে তার কলেজ লাইফ অথবা ভার্সিটির প্রথম দিনগুলো। যে সময়টা সবাই কাটাই অনেক রঙ্গিন স্বপ্ন নিয়ে, অনেক চিন্তাহীন সময়। আকাশের সেই সময়গুলো আর দশটা ছেলের মত কাটেনি।
সে যখন ক্লাস নাইন - কি টেনে পড়ে তখন তার মাথায় ভূত চেপেছিল কমিউনিজমের। এর অবশ্য কারনও কম নাই। খুব ছোট বেলা থেকেই আশেপাশের মানুষের সমস্যা দেখেছে সে। তখন দেশের অর্থনৈতিক অবস্থাও আজকের মত ছিল না। সে দেখেছে মানুষকে তখন প্রতিটি পয়সা একেবারে পাই পাই হিসেব করে খরচ করতে হত; অল্প কিছু সম্পদশালী পরিবারের কথা আলাদা। আকাশ তখন দেখেছে খুব কাছ থেকে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের জীবন। সে অনুভব নিম্ন বিত্তের অভাব, মুখোমুখি হয়েছে মধ্যবিত্তের আর্থিক টানাপোড়ার, আর দেখেছে উচ্চবিত্তের বিলাসিতা আর শোষণ, সেখান থেকেই মানুষের কষ্ট নিয়ে তার ভাবনার শুরু। খুব ছোটবেলা থেকেই দুনিয়া আর এর ইতিহাসের প্রতি একটা আগ্রহের কমতি ছিলনা তার।
ওই বয়সে হঠাত করে আবার সুকান্ত পড়ার ঝোঁক উঠেছিল। দু'ইয়ে মিলে যা হবার তাই হয়েছিল। কম্যুনিজমের ঝোঁক মারাত্মকভাবে চেপে বসেছিল মাথায়। মাথায় ঢুকেছিল দেশের মানুষের অবস্থা বদলাতে ঐ পথ ছাড়া আর উপায় নাই।
পরে অবশ্য ভুত টা বেশি দূর গড়ায়নি। কিন্তু মানষের অবস্থার পরিবর্তন নিয়ে তার চেষ্টার শেষ হয়নি। সেই সময়টা থেকে কিছুদিন আগে অবধি নিজেকে নুন্যতম সময়টাও দায়নি সে। সারাক্ষন কিছু না কিছু নিয়ে ব্যস্ত রেখেছে নিজেকে। কিন্তু আজকে বারবার মনে হচ্ছে যাদের জন্যই সে কিছু করতে গেছে তারাই তার সাথে হয় বিট্রে করেছে, না তো তাকে ভুল বুঝেছে। একেবারে কোন পরিবর্তন হয়নি বা কারও উপকারে আসেনি তা নয়। তবে সে যা চেয়েছিল তার অনেক-টাই অন্য ভাবে এসেছে। এখন বারবার মনে হয়, সে এগুলো করতে যেয়ে শুধু নিজের ব্যক্তি জীবনকেই হারাইনি, হারিয়ে ফেলেছে জীবনের অনেক স্বাভাবিক ব্যাপার কেউ। অনেকেই বলে তার ব্যক্তিগত উন্নতি বা প্রতিবর্তন হয়েছে অনেক। কিন্তু সে তো তার ব্যাক্তি মানুষকেই তো হারিয়ে ফেলেছে। আর ব্যক্তি মানুষ ছড়া বাকি সব তো এমনিতেই অর্থহীন হয়ে যায়। এমনকি এই সব করতে যায়ে হারিয়ে ফেলেছে তার নিজের খুব আপন একজনকেও, আর কোন দিনই সে ফিরে আসবেনা। প্রতিটা মুহুর্ত মনে হচ্ছে সে বড় একা হয়ে গেছে, নিজের বলতে কেউই আর নেই তার।
বার বার সেই দিনগুলো ফিরে পেতে ইচ্ছা করে তার। এটা ঠিক কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কিন্তু সেই হারানো যদি হয় একটা স্বাভাবিক জীবন তাহলে আর কি বাকি থাকে।
আর দশটা মানুষের মত সেও তো চেয়েছিল-
"তার জীবনটা একটা সাজানো সুন্দর কবিতার বই হোক, নিউক্লিয়ার বোমার ডেটোনেটর না।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×