মেয়ে,
তুই জানিস না হয়ত, তোকে আমি মনের সব কয়টা জায়গা দিয়ে দিয়েছি।
আর তো কোন জায়গা বাকি নাই কারো জন্য। শুধু দুঃখ এই যে তোর হাসিতে চাইলেই হাসতে পারলাম না, তোর কান্নায় চাইলেই কাঁদতে পারলাম না।
তুই আমাকে কোনদিনও ভালবাসবি না জানি, কিন্তু তোকে ভাল না বেসে আমি থাকতে পারব না। হোক না সে একপক্ষীয়। তোকে কোনদিনও বলব না কষ্ট দিসনা আমাকে। শুধু বলব নিজে অনেক ভাল থাক।মনে রাখিস কোনদিনও তোর জন্য আমার ভালবাসা কমবে না।
মনে রাখিস আমার কাছে আমার চাইতে তোর ভালথাকাটা অনেক জরুরী।
বলতে ইচ্ছা করছে অনেক কিছু, কিন্তু কেন জানি লেখার ভাষা পাচ্ছি না খুঁজে।
..............................
..............................
..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


