somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫০তম পোস্ট অতপর আরো কিছু প্রতিশ্রুতি...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামুতে লিখা এটা আমার ২৫০তম পোস্ট। অথচ সামুতে লিখছি আজ ছ'বছরের উপরে সুতরাং সে বিচারে খুব কমই লিখেছি মনে হচ্ছে। অন্যদিকে ২০০৯-এ খোলা আমার ইংরেজী ব্লগে লিখেছি এর চেয়েও অনেক অনেক বেশী। খুব স্বাভাবিকভাবেই ইংরেজী ব্লগে লিখার পেছনে বাণিজ্যিক কিছু কারণতো অবশ্যই আছে। সাম্প্রতিক সময়ে কিছু সাফল্যও পেয়েছি যা কিনা আমাকে আরো বেশী উৎসাহিত করেছে প্রো ব্লগিংটাকে আরো বেশী সিরিয়াসলি নিতে। লিখালিখির স্বীকৃতি স্বরূপ আমার ব্লগ সাইটটা ২০১০ এ-র দিকে ছোটখাটো একটা পুরস্কারও পেয়েছে। "গ্রিন গ্যাজেট" নামে একটা টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান আমার ব্লগ সাইটিকে ফিচারড সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আসলে এই রকম ছোটখাটো প্রাপ্তিই আমাকে উৎসাহিত করে আগামীতে আরো লিখতে।

তবে আজ যখন ২৫০তম পোস্ট লিখছি, তখন মনে পড়ছে সামুতে লিখা প্রথম দিককার কথা। হাঁটিহাঁটি পা পা করে অনেকদূর চলে এসেছি মনে হয়, তবুও এখনো নিজেকে "ব্লগার" বলে পরিচয় দিতে একটু সংকোচ বোধ করি। আমি বেশ ভালো করেই জানি সামুতে আরো অনেক ভালো ভালো ব্লগার আছেন, যারা আমার চেয়েও অনেক বেশী, ভালো আর গঠনমূলক লিখা লিখেছেন তাদের প্রতিও রইল আমার আন্তরিক অভিনন্দন। আমার লিখালিখির অভ্যাসটা মূলত সামুর হাত ধরেই শুরু হয়েছে, সুতরাং আজ আমি যেখানেই আছি, যতটুকু প্রাপ্তিই হয়েছে, সামুর তাতে বিরাট অবদান আছে সে কথা র্নিদ্বিধায়ই বলতে পারি। অনেক ধন্যবাদ সামু কর্তৃপক্ষকেও। সেই সাথে ধন্যবাদ সামুর প্রত্যেকটা ব্লগারকে, যারা সময় নিয়ে আমার এইসব বস্তাপচা লিখা পড়েছেন, মন্তব্য করেছেন নিজেদের মূল্যবান সময় ব্যয় করে।

শুধু এতটুকু বলতে চাই, আগামীতে আরো ভালো কিছু লিখার আশা করছি। সময় নিয়ে আরো অনেক বেশী লিখা পোস্ট করার আশাও রাখছি। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে সুস্থ থেকে আরো ভালো কিছু লিখতে পারি। আমি এখনো নতুন, সুতরাং যেতে হবে আরো বহুদূর।

একটা ব্যাপার অবশ্যই জানতে ইচ্ছে করছে, আপনারা কে কতগুলো লিখা পোস্ট করেছেন? আর কতদিন ধরে সামুতে লিখছেন?

আমার ব্লগিংএর ব্যাপারে আপনার সুচিন্তিত যে কোন মতামত, পরমার্শ প্রত্যাশা করছি। অনেক অনেক ভালো আর সুস্থ থাকুন সবসময়। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×