somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ-য-ব-র-ল - পর্ব ১

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাইটেল দেখে আশা করছি বুঝতে পারছেন যে, এই লিখার কোন বিষয়বস্তু নেই। কি দিয়ে কি লিখব তারও ঠিক নেই। সুতরাং লিখা আপনার মনঃপুত না হওয়ার সম্ভাবনাই বেশী।

অনেক ঝক্কি-ঝামেলার পর আরো একটা সেমিস্টার শেষ হলো। কোন ক্লাস নেই, কেমন যেন বেকার বেকার টাইপ মনে হচ্ছে। না, অফিসে যাচ্ছি ঠিক মতই, তবে আজ রবিবার হওয়াতে অফিস বন্ধ।

গত সেমিস্টারের একটা ক্লাসের প্রজেক্টের অংশ হিসেবে অতি সম্প্রতি আমি একটা ডোমেইন কিনেছি। এই ডোমেইনটাই আমার ব্যবসার কেন্দ্রবিন্দু হবে। কিন্তু ব্যবসা শুরু করার আগে, কোম্পানী রেজিষ্ট্রেশন করা প্রয়োজন।সেটা নিয়েই কিছু ঘাঁটাঘাঁটি করছি। সেমিস্টার ফাইনালের আগে রয়ালটন হোটেলে প্রফেসরের সাথে বসে প্রায় ঘন্টাখানেক কথা হলো। আমার প্রজেক্ট প্রোপোসাল, সম্ভাব্য আর্থিক আয়-ব্যয় সম্পর্কিত একটা হিসাবপত্রও দেখালাম। মনে হলে তিনি ততটা ইমপ্রেসড নন। অবশ্য না হওয়ারই কথা, কারন তিনিতো আর আইটি ইন্ডাস্ট্রির লোক নন। শেষ মেষ প্রফেসর আমাকে ক্লাসে ফাইনাল গ্রেড বি+ দিলেও আমি এখনো গো ধরেই বসে আছি। আমি এই প্রজেক্টটা বাস্তবায়ন করে, প্রমাণ করতে চাই যে, আমার আইডিয়াটা অমূলক ছিলো না।

গত ৭/৮ বছর ধরে নিউ ইয়র্কের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে আমি কাজ করেছি। কিছু অভিজ্ঞতাও হয়েছে। জানলে অবাকও হতে পারেন, শুধু নিউ ইয়র্ক স্টেটেই ২ মিলিয়নের উপর ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আবার তাদের মধ্যে শুধু সিটিতেই আছেন প্রায় ৪৫%।

এদের ফোকাস করেই মূলত আমার ব্যবসায়িক আইডিয়াটা ছিলো। আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, আমেরিকাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্রডাক্ট বিক্রির চেয়ে সার্ভিস সেল করে আরো অনেক বেশী আয় করা সম্ভব। খুব স্বাভাবিক ভাবেই ক্ষু্দ্র ব্যবসায়ে আইটি ইন্ডাস্ট্রির সাথে সর্ম্পকিত জনবল বড় করপোরেশনের চেয়ে অনেক কম। আবার আর্থিক কারনেও এরা দীর্ঘ মেয়াদী আইটি প্ল্যান বা জনবল ফোকাসড হন না। আর আমি এই সুযোগটা নিতে চাচ্ছি। এই আউডিয়াটাকে আমি বলছি "সার্ভিস এস ইউ নিড"।

যাইহোক, বাসায় বসে বসে ওটার উপরই টুকটাক কাজ করছি। তবে সত্যি কথা বলতে কি, একটা ব্যবসায় দাঁড় করানোর জন্য জনবল প্রয়োজন। একার পক্ষে সবকিছু করা সত্যিই কঠিন। আমার কোরিয়ান এক বন্ধুর ছাড়াও আারো অনেকের সাথে আমার এই আইডিয়াটা নিয়ে কথা হয়েছিলো, দিন শেষে মোটামুটিভাবে বেশীরভাগ লোকই আমার আইডিয়াকে সাপোর্ট করেছে।কিন্তু সমস্যা হলো, ব্যবসায় করার জন্য প্রয়োজন জনবল। আর আমার আইডিয়ার জন্য বিশেষ করে আইটি ফোকাসড জনবল বিশেষভাবে দরকার। দেখাযাক কতদূর এগুতে পারি।

গত বেশ কয়েকদিন ধরেই নিউ ইয়র্কে হাঁড় কাপানো ঠান্ডা পড়েছে। বাসার মধ্যে বসে বসে বোর হচ্ছি। খুব বেশী কিছু অবশ্য করার নেই। আজও বেলা করে ঘুম থেকে উঠেছি, বেলা ২টা বাজতে চলছে, এখনো নাস্তাই করা হলো না। ওদিকে পেটের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বাজছে... যাই আগে পেট পুঁজোটা করে আসি। সে পর্যন্ত আপনারও ভালো থাকুন। আর হ্যাঁ, খেয়ে নিন সবার আগে =p~ =p~
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×