somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসীদের দেশপ্রেমঃ আপনার কি মতামত?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ব্যাপার আমাকে ভাবাচ্ছে। আর তার চেয়ে বেশী একটা ব্যাপার আমাকে বেশ পীড়া দিচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগের সাইটে বেশ কিছু কথোপকথোন নিয়ে আমি মানসিক ভাবে কিছুটা আহতও হয়েছি।

বাংলাদেশকে নিয়ে কিছু বলত গেলেই, অনেকেই দেশকে নিয়ে আমার দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। পাশাপাশি তারা তাদের "দেশপ্রেম" থেকে কে কি করেছেন তাও বলতে ভুলছেন না। আর বাংলাদেশের প্রতি আমার দেশপ্রেম তথা দায়িত্ববোধ নিয়ে একটা প্রশ্ন তুলছেন ক্রমাগত, শুধুমাত্র আমি দেশে অবস্থান করছিনা এ জন্যেই। ব্যাপারটা ভীষণ দুঃখজনক, এবং আমার দৃষ্টিতে হীনমন্যতার পরিচায়ক।

বাংলাদেশে তথা পৃথিবীর যে কোন দেশের চলমান অর্থনৈতিক, রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার জন্য কি সে দেশের নাগরিক হওয়া অত্যাবশ্যক? একজন সচেতন মানুষ হিসেবে কি কোন দেশের কোন বিষয় নিয়ে আলোচনা/ সমালোচনা করা যায় না? নাকি সেটা করার জন্য আইনগত কোন নিয়ম কানুন আছে? আর থাকলেও সেটা কি কেবল আমার জন্যই প্রযোজ্য?

অবশ্যই, তৃতীয় কোন ব্যক্তির কথায় বা মন্তব্যে আমি ব্যক্তিগতভাবে প্রভাবিত নই এবং সেগুলো আমার উপর মানসিক কোন প্রভাব ফেলেনা। কারণ আমি মনে করি, সবারই মত প্রকাশের অধিকার আছে, সেটা আমার বক্তব্যের পক্ষে কিংবা বিপক্ষে যেটাই হোক। তবে ব্যাপারটা খানিকটা অস্বস্তিকর, যখন ব্যাপারগুলো ঘটে বন্ধু মহল থেকে।

ব্যক্তিগতভাবে আমি "মুক্ত আলোচনার" ধারনাকে সমর্থন করি। একুশ শতকে, যে কোন বিষয় নিয়েই, আলোচনা/সমালোচনা করার মতো এবং করতে দেয়ার মতো মুক্ত চিন্তার মানুষ হওয়া খানিকটা জরুরী বৈকি। কারণ বর্তমান বিশ্বে, আঞ্চলিক ঘটনা বা ইস্যু অনেক ক্ষেত্রেই আর্ন্তজাতিক ঘটনার জন্ম দেয়, সুতরাং কোন দেশের রাজনৈতিক তথা সামাজিক বিষয়গুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। স্বাভাবিকভাবেই বিষয়গুলো নিয়ে আর্ন্তজাতিকভাবে আলোচনার অবকাশ থেকেই যায়।

বলছিলাম "দেশপ্রেম" এর কথা। বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলা আমার ভাষা, আমি বাংলাদেশে বসবাস করি। দেশপ্রেমিক হওয়ার জন্য কি শুধুমাত্র এতটুকু যোগ্যতাই অাবশ্যক না প্রয়োজন আরো বেশী কিছু?
আমার বন্ধু মহল তথা অনেকের বক্তব্যে নতুন করে দেশপ্রেমের সংজ্ঞাকে সংঙ্গায়িত করার প্রয়োজনীয়তা অনুভব করছি। পাশাপাশি, প্রবাসীদের দেশপ্রেম এর একটা পরিষ্কার রুপরেখা পেলে আরো ভারো হয়। সে জন্যই আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×