somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ মেঝ চাচাও চলে গেলেন

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ক'দিন ধরেই রাতে ঘুম হচ্ছেনা। অজানা কারনে বার বারই বিছানায় এপাশ-ওপাশ করছি। সকাল হওয়ারও অনেক পরে ঘুমুতে যাচ্ছি। তাতেও খুব একটা কাজ হচ্ছেনা। ঘুম ঠিক মতো হচ্ছেনা। আজও রাতে ঘুম হয়নি, তাই ভোর রাতের দিকে মা'কে ফোন করে ঘন্টা দু'য়েক কথা বলেছি। ফজরের নামাজটা আদায় করতে যাওয়ার আগে একটু কম্পিউটারে বসেছিলাম। কিছুক্ষণ, বাদেই বড় ভাইয়ার কাছ থেকে ছোট্ট একটা মেসেজ এলো, "মেঝ চাচা আর নেই"।

চাচা বলতে আমার মেঝ আর ছোট চাচা আছেন। আমার বাবা ছিলেন পরিবারের সন্তানদের মাঝে সবার চেয়ে বড়, তার চেয়ে ২/৩ বছরের ছোট হবেন আমার এই মেঝ চাচা। অত্যন্ত ধার্মিক আর সাদা মনের মানুষ, কারো আগে বা পেছনে নেই। বলতে গেলে পুরোটা জীবনটাই গ্রামের বাড়িতে কাটিয়েছেন, সেই ছোট বেলা থেকেই তাকে বড় সাদা জুব্বায় দেখে আসছি, কখনো নামাজ বাদ দিতে দেখিনি। সময়মতো তার খাওয়া হোক বা না হোক, সবার আগে মসজিদে গিয়ে আজান দেয়া তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিলো। মসজিদের অঘোষিত মুয়াজ্জিন তিনিই ছিলেন, মসজিদ কমিটি থেকে তাকে সম্মানী দিতে চাইলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

ঢাকা থেকে নিউ ইয়র্ক ফেরার আগের দিন, আমি হুট করেই গ্রামের বাড়ি গিয়েছিলাম বাবার কবরটা জিয়ারত করার জন্য। গ্রামের বাড়ি গিয়েই চাচার সাথে দেখা হলো, বললেন, ভাতিজা বসো, খাওয়া-দাওয়া করো, আমি জোহরের নামাজটা পড়ে আসি। আমি বললাম, আপনি নামাজ পড়ে আসুন, ততক্ষনে আমি বাবার কবরটা জিয়ারত করে আসি। ঢাকার পথে রওনা হওয়ার আগে আবারও চাচার সাথে দেখা, যেহেতু আর দেখা হওয়ার সুযোগ নেই, তাই চাচাকে জড়িয়ে ধরে কোলাকুলি করলাম। বললাম আমার জন্য দোয়া করবেন। আমার বাবার সাথে চাচার একটা অদ্ভুত দৃশ্যমান মিল ছিলো, দেখতে দুজনে অনেকটাই একই রকম। অনেকটা বাবার স্মৃতি ধরে রাখতেই চাচার সাথে বেশ কয়েকটা ছবিও তোলা হলো। তখনো জানা ছিলোনা, চাচার সাথে সেটাই আমার শেষ দেখা হবে।

বড় ভাইয়ের মৃত্যুতে তিনি অনেকটাই নির্বাক আর চুপচাপ হয়ে গিয়েছিলেন, বলতেন বড় ভাই চলে গেল, এই পৃথিবীতে আমার আপন আর কেউ থাকলোনা, আমিও চলে যাবো। আগামীকাল বাবার চলে যাওয়ার তিন মাস পূর্ণ হবে, তার আগেই চাচাও সত্যি সত্যি চলে গেলেন না ফেরার দেশে।

খুব অল্প সময়ের ব্যবধানে ভীষণ কাছের দু'জন মানুষকে হারালাম। এই দুঃখানুভূতির কোন ভাষা নেই, তাদের এই শূণ্যতা অপূরণীয়। মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার জীবনে দেখা শ্রেষ্ট এই দু'জন মানুষকে তিনি শান্তিতে রাখেন, তাদের বেহেশত নসীব করেন।

আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার বাবা আর চাচার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের প্রতি সদয় হোন, তাদের জান্নাত দান করেন।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×