somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

করোনার হটস্পটে আমার দিনলিপি

০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভীষণ রকম উৎকণ্ঠায় কাটছে দিনগুলো। সারাদিন আলসেমিতে কাটছে, নামাজ পড়ছি, কখনো ইউটিউব দেখছি, টুকটাক ব্লগে কাজ করছি, খাওয়া-দাওয়া করছি, ঘুমুচ্ছি, মোটামুটিভাবে এভাবেই কাটছে আমাদের নিউ ইয়র্কের মানুষগুলোর। পত্রিকার পাতায় দেখলাম এ পর্যন্ত ৫৬ জন বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। প্রতিদিনই তালিকা দীর্ঘ হচ্ছে।

নিউ ইয়র্ক সিটির কয়েকটা এলাকার মধ্যে কুইন্স, ব্রুকলিন আর ব্রঙ্কস বরোর অবস্থা বেশ খারাপ। তবে সবচেয়ে বেশী আক্রান্ত লোকজনদের মধ্যে আমাদের এলাকার অবস্থা আরো বেশী ভয়াবহ। আমার বাসা থেকে এলমহার্স্ট হাসপাতাল মাত্র দু'টো ব্লক দূরে। ঠিক যে মুহূর্তে এই লিখা লিখছি তখনও এ্যাম্বুলেন্স এর সাইরেন বাজছে, কেউ হয়তো নতুন হাসপাতালে ভর্তি হতে এলো। এই হাসপাতালেই সবচেয়ে বেশী প্রবাসী বাংলাদেশী মৃত্যুবরণ করছেন। ক'দিন আগেই অবস্থা এতটা খারাপ ছিলোনা। কিন্তু যতই দিন যাচ্ছে অবস্থার ক্রমাবনতি দেখছি।

টেলিভিশনে এই হাসপাতালে কর্মরত নার্স, চিকিৎসকদের করুন আর মলিন চেহারা বার বার দেখা যাচ্ছে। পর্যাপ্ত পিপিই নেই, ভেন্টিলেটর নেই, তাদের আকুতিগুলো খুবই অকল্পনীয় একটা ব্যাপার। বিভিন্ন প্রয়োজনে গত ক'বছরে আমি কয়েকবার এই হাসপাতালে গিয়েছি স্বাস্থ্য সুবিধা নেয়ার জন্য কখনো এতটা সঙ্গীন অবস্থা চোখে পড়েনি। হাসপাতালের উল্টোদিকে অবস্থিত ব্যাংকেই মূলত আমি আর্থিক লেনদেন করি। ক'দিন আগেও গত সপ্তাহে যখন বাজার করার জন্য যাচ্ছিলাম তখন হাসপাতালের ভিন্ন চেহারা দেখেছি।

তেমন কোন গাড়ি নেই, অথচ হাসপাতালের সামনে সব সময়ই প্রচুর গাড়ি থাকে। হাসাপাতালে গেইটের উল্টো দিকেই পার্কের দেয়ালে ফোম দিয়ে কেউ "থ্যান্ক ইউ" লিখে ঝুলিয়ে দিয়ে গেছে। এত অপ্রতুলতার পরেও এখানকার ডাক্তার-নার্সরা তাদের জীবন আর পরিবারকে ঝুঁকির মুখে ফেলে কাজ করে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন। খবর পেয়েছি, অনেক ডাক্তার নার্সরাও অসুস্থ হয়ে এখন এখানেই সেবা নিচ্ছেন। সহকর্মীদের অসুস্থ হয়ে যেতে দেখে অনেকেই বেশ আবেগাপ্লুত হয়ে পড়ছেন, তবুও তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রতিদিনই। এই সামান্য ধন্যবাদ তাদের অবশ্যই প্রাপ্য। দেশের এমন দুর্যোগে যারা মানবতার সেবার কাজ করছেন তারাতো বেশ বড় মানসকিতার পরিচয় দিয়েছেন অনেক আগেই তবুও মুখ ফুটে তাদের আবারও ধন্যবাদ দিতে চাই।


খানিকটা দূরে ৭৪ রুজভেল্ট এ্যাভিনিউ তে এমটিএ-র বাস স্ট্যান্ডেও কোন বাস দেখিনি। যদিও মাঝে মধ্যে দু'একটা বাস সাই সাই করে চলে যাচ্ছে। এ এক ভিন্ন নিউ ইয়র্ক সিটি।


ভীষণ রকম অচেনা শহর, অনেকটাই ভূতুড়ে অবস্থা। কোন কোলাহল নেই, রাস্তায় তেমন কোন মানুষ দিনের বেলায়ও দেখা যাচ্ছে না।

আগামী কয়েক সপ্তাহ বেশ ক্রিটিকাল সময় পার করতে হবে আমাদের। বাসায় বসে অপেক্ষা আর ধৈর্য্য ধরা ছাড়া আর খুব বেশী কিছু করারও নেই। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এ বন্দিদশা কেটে যায়, যেন সবাই সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। একজন মানুষ হিসেবে, অন্যএকজন মানুষের কাছে এতটুকু প্রত্যাশাতো করাই যায়। প্রবাসে এবং দেশে যারা আছেন, তাদের বলছি, সতর্ক হোন, হাইজিন আর কোয়ারেন্টিন মেনে চলুন। করোনায় আমেরিকার যদি এই হাল হয়, তবে রোগ ছড়িয়ে পড়লে বাংলাদেশের অবস্থা কি হবে তা অনুমেয়। তাই, সবাই সাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করুন। সবার জন্য শুভকামনা রইল।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×