আপনি কি ধরনের কম্পিউটার ব্যবহার করছেন?
২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল অনেকেই ল্যাপটপ কম্পিউটারের দিকে ঝুঁকে পড়ছেন। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে বিগত কয়েক বছরে ল্যাপটপ কম্পিউটার বেশ জনপ্রিয়তা লাভ করেছে বা ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আকারে তুলনামূলকভাবে ছোট এবং সহজে বহনযোগ্য হওয়াতে অনেকেই ল্যাপটপ কম্পিউটার বেছে নিচ্ছেন ডেস্কটপ কম্পিউটারের তুলনায়। তবে ব্যক্তিগত বিগত পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ল্যাপটপ সবার জন্য নয়। বিশেষ করে যারা প্রযুক্তি নির্ভর সিরিয়াস প্রফেশনাল (কাজে ভিন্নতা অবশ্যই আছে) কাজ করেন, তাদের ক্ষেত্রে ল্যাপটপ কম্পিউটার ততটা ব্যবহার উপযোগী নয়। এখানে মনে রাখা জরুরী যে, ব্যক্তিগত পছন্দও এ ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে।
বিগত কয়েক দশকে প্রযুক্তি নির্ভর অনেক নতুন নতুন পেশার আর্বিভাব হয়েছে যা সম্পন্ন করার জন্য অত্যন্ত ব্যয়বহুল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয়। যেমন এডিটিং, ডিজাইন সম্পর্কিত অনেক কাজ স্বাভাবিক ল্যাপটপে করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার বা অনুপোযোগী। দিনের বেশীরভাগ সময়ই কম্পিউটারের সামনে বসে করার মতো কাজের জন্য প্রয়োজন ডেস্কটপ কম্পিউটার। সামুতে অনেকেই লিখালিখি করেন, তাই আমি জানতে আগ্রহী আপনি কি ধরনের কম্পিউটার ব্যবহার করছেন এবং কি ধরনের কাজ করার জন্য মূলত সেটা ব্যবহৃত হচ্ছে? কম্পিউটারের স্পেসিফিকেশন জানাতে পারলে আরো ভালো। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন