somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিনী দুঃখ করোনা - এ্যালবাম লিরিকস

২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জেমসের একক এ্যলবামগুলো মাঝে "দুঃখিনী দুঃখ করোনা" একটু আলাদাভাবে উল্লেখ করার দাবী রাখে। সাউন্ডটেকের ব্যানারে ১৯৯৭ সালে রিলিজ হওয়া এই এ্যালবামটি সে সময়ে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। সে সময়ে সিডি'র তেমন একটা প্রচলন ছিলো না বললেই চলে। প্রথমে এ্যালবামটি অডিও টেপে রিলিজ হলেও পরবর্তীতে এ্যালবামটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে সাউন্ডটেক থেকে সিডি রিলিজ করা হয়।

এ্যালবামটির দুঃখিনী দুঃখ করোনা, তুমি যদি নদী হও, গীটার কাঁদতে জানে, সুস্মিতার সবুজ ওড়না ট্র্যাকগুলো যে কোন বাংলা ব্যান্ড মিউজিক ভক্তের ভুলে যাওয়ার কথা নয়। সর্বমোট বারোটি ট্র্যাক দিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি। বেশীরভাগ গানগুলোরই মূল গীতিকার দেহলভী এবং জেমস। লতিফুল ইসলাম শিবলীও বেশ কয়েকটি গান রচনা করেছেন এই এ্যালবামটির জন্য।

ব্যক্তিগতভাবে সে সময়ে স্কুলে যাওয়ার পথে অডিও শপগুলোতে জেমসের এই এ্যালবামটি বহুবার শুনেছি। বাসায় ক্যাসেট প্লেয়ার না থাকলেও কম্পিউটার ছিলো। কিন্তু সিডি বের না হওয়ার কারনে গানগুলো কালেকশানে রাখতে পারিনি। ২০০০ এর-ও পরে যখন বাসায় যখন ক্যাসেট প্লেয়ার এলো তখনই প্রথম এই টেপটি সংগ্রহ করি। পরে অবশ্য দেশ ছেড়ে আসার আগে তা বন্ধুকে দিয়ে আসি। ততদিনে সিডি বেশ রমরমা অবস্থায় পৌঁছে গেছে। এমপিথ্রির বদৌলতে সিডিটা কালেকশন করা হয়নি। গত বছর বাংলাদেশ বেড়াতে গিয়ে সিডির একটা কপি সংগ্রহ করতে সক্ষম হই।

প্রকাশনীতে এ্যলবামটির নিজস্ব পাতায় সবগুলো গানের লিরিকস্ সংরক্ষণ করা হয়েছে। প্রতিটি গানের লিরিকসের পাশেই ই্উটিউবের ভিডিও এমবেড করে দেয়া হয়েছে ভিজিটরদের সুবিধার্থে। ধন্যবাদ।

ঘুরে দেখে আসতে পারেন এখান থেকে।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×