somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার পিসির গ্রাফিক্স কার্ড সম্পর্কে জানুন

২০ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যদিও গেমার এবং ভিডিও/থ্রিডি সর্ম্পকিত কাজ যারা করেন তারা ছাড়া খুব বেশী লোকজন গ্রাফিক্স কার্ড নিয়ে মাথা ঘামান না তবুও আপনার পিসিতে কি ধরনের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হচ্ছে এবং কার্ডটি কি ধরনের ফিচার সমৃদ্ধ তা জেনে রাখা ভালো। বিশেষ করে যারা পুরোনে কম্পিউটার ব্যবহার করছেন তাদের উচিত অন্তত জানার জন্যে হলেও বিষয়টা একটু ঘেটে দেখা।

খুব ছোট্ট একটা সফট্ওয়্যার ব্যবহার করেই আপনি আপনার কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। সে জন্য বিনামূল্যে জিপিও-যি সফট্ওয়্যারটি ডাউনলোড করে তা ইন্সটল করুন। সফটওয়্যারটি ইন্সটল হয়ে গেলে তা ওপেন করুন। বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

উপরে প্রদত্ত স্ক্রীনশটটি দেখুন। দেখতে অনেকটাই জিবরিশ মনে হলেও এখানে প্রয়োজনীয় প্রায় সকল তথ্য দেয়া আছে। কিছু বিষয় উল্লেখ করার প্রয়োজন বোধ করছি।

জিপিওঃ সেকশনটিতে মূলত আপনার গ্রাফিক্স কার্ডে চিপসেট বা প্রসেসর এর নাম উল্লেখ করা হয়। আপনার গ্রাফিক্স কার্ডে চিপসেট এর নাম টাইপ করে গুগলে সার্চ করলেই এই চিপসেট এর বিস্তারিত ফিচার জানা সম্ভব।

টেকনোলজিঃ গ্রাফিক্স কার্ডের চিপসেটটি মূলত কি প্রযুক্তি ব্যবহার করছে সেটা জানা যাবে এখান থেকে। বেশীরভাগ ক্ষেত্রেই এখানে চিপসেটটিতে কত ন্যানোমিটার প্রযুক্তি এবং এর ডাই সাইজ কত স্কয়ার মিলিমিটারের তা জানা যায়। পাশাপাশি এই চিপসেটে কতগুলো ট্রান্সিস্টর ব্যবহার করা হয়ছে সেটাও জানা যাবে। স্ক্রীণশটটিতে ৩৩০০ এম (মিলিয়ন) বা ৩.৩ বি (বিলিয়ন) দেখা যাচ্ছে।

সাবভেন্ডরঃ মূলত যারা কার্ডটি তৈরী করেছে তাদের ব্র্যান্ড নাম দেখাবে এখানে। বিষয়টি একটু জটিল এবং বিভিন্ন বাণিজ্যিক কারনে এখানে বিভিন্ন রকম অমিল মনে হতে পারে। যেমন স্ক্রীনশটটিতে "এনভিদিয়া" দেখালেও আসলে কার্ডটি ম্যানুফ্যাকচার করেছে "পিএনওয়াই" নামের একটা কোম্পানী যারা এনভিদিয়া কোম্পানীর কোয়ার্ড্রো কার্ডের ম্যানুফাকচারার হিসেবে পরিচিত।

ডিভাইস আউডিঃ মূলত আপনার কার্ডটির একটি ইউনিক নাম্বার যা সমগোত্রীয় বা অন্য যে কোন কার্ড থেকে ভিন্ন।

মেমরি টাইপঃ কার্ডটিতে কি ধরনের এবং কোন ব্র্যান্ডের মেমরি ব্যবহার করা হয়েছে তা জানা যাবে। এটি গুরুত্বপূর্ণ কারণ খুব স্বাভাবিকভাবেই ডিডিআর ৩ এর তুলনায় ডিডিআর ৪/৫/৬ বেশী দ্রুত গতি সম্পন্ন এবং বেশীরভাগ ক্ষেত্রেই তা বেশী ব্যান্ডউইডথ্ এর হয়ে থাকে। মেমরি যত বেশী হবে তত ভালো।

আরো কিছু জটিল বিষয় আছে যা ব্যাখ্যা করে লিখা সম্ভব নয়, হলেও তা অনেক সময় সাপেক্ষ। গুগল করেই আপনি বাকিগুলো জেনে নিতে পারবেন। সফটওয়্যারটির ওপরে "সেন্সরস" নামে যে ট্যাব আছে তাতে ক্লিক করে আরো বিস্তারিত তথ্য যেমন চিপসেট এর বর্তমান ক্লক স্পিড, যদি কার্ডে ফ্যান ব্যবহার হয়ে থাকে তার বর্তমান গতি, চিপসেটের বর্তমান তাপমাত্রা ইত্যাদি জানা যাবে।

এডভান্সড ট্যাব থেকে গ্রাফিক্স কার্ডের ডাইভার ভার্শন, কি ধরনের ডিসপ্লে মনিটর ব্যবহার হচ্ছে সেটাও জানা যাবে। ড্রাইভার ডেট যদি বেশী পুরোনো হয়ে থাকে তবে কার্ডটির ম্যানুফ্যাকচারারের সাইটে গিয়ে লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন।

আজ এ পর্যন্তই থাকছে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আকাশ ভালোবাসি তাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৮



দুপুর বিদেয় নিলেই বিকেল হয়ে উঠে মিঠে রোদ প্রহর
আর আকাশের কিনারে রক্তিম মেঘ কিছু - থাকে ঝুলে
বিকেলের আকাশে উঁকি দিলেই দেখি ঝরে মুগ্ধতার লহর,
আমি দাঁড়াই তুমিহীন খোলা ছাদে - এলো... ...বাকিটুকু পড়ুন

প্রকৃতি ও প্রবৃত্তি

লিখেছেন আরোগ্য, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৪

প্রকৃতির নিয়মে আমি আপাদমস্তক অবরুদ্ধ ,
জন্ম হতে ঝরা অবধি পচনশীল দেহে আবদ্ধ ,
মানব নামক প্রাণীর মাঝে স্বভাব নামক ব্যধি,
পানির মত প্রবাহিত হয় ছোঁয়াচে থেকে মহামারী,
সহজ সরল... ...বাকিটুকু পড়ুন

আমি তো এমপি হবো ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৮


আমি তো এমপি হবো, মন্ত্রী হবো কিসের আবার ক্রিকেট? ভোটের খেলায় জিত্তে গেলে ভরবে আমার পকেট...নচিকেতার এই অমর সুরটা মাথায় বাজছে আর সামনে রুমিন ফারহানার সেই 'বিস্ফোরক' বক্তৃতার ক্লিপটা... ...বাকিটুকু পড়ুন

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

পেছন থেকে আর ডেকো না

লিখেছেন মায়াস্পর্শ, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

মায়া,
একদম বুকে হাত রেখে বলো তো,
আমি কি সত্যিই অনেক বদলে গেছি?
কারণে-অকারণে আর তোমাকে খুঁজি না,
চুপচাপ থাকি,একদম নিঃশব্দ।
যেমনটা তুমি এতদিন চেয়ে এসেছো,
প্রতিক্রিয়াহীন এক মানুষ।
কিন্তু বলো তো,
এই নীরবতা তোমার ভালো লাগবে ক’দিন?
খুব... ...বাকিটুকু পড়ুন

×