somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটারে তথ্যের নিরাপত্তায় ব্যবহার করুন "টিপিএম"

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা কম্পিউটারে তথ্যের নিরাপত্তা নিয়ে কম বেশী পড়াশোনা করেছেন বা আর্ন্তজালে ঘাঁটাঘাঁটি করেছেন তাদের অনেকেই হয়তো টিপিএম বা "ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল" -এর নাম জেনে থাকবেন। তবে আজকের লিখাটি মূলত যারা এ বিষয়ে অবগত নন, তাদের উদ্দেশ্যেই লিখা। টিপিএম মূলত একটি ক্রিপ্টোগ্রাফিক মাইক্রোপ্রসেসর যা অনেক আধুনিক কম্পিউটারের মাদারবোর্ডে (ডেস্কটপ বা ল্যাপটপ) সংযুক্ত থাকে। মূলত হার্ডওয়্যার এবং সফট্ওয়্যারের সমন্বয়ে এটি একটি প্রায় দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা তৈরী করে আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এমনকি আপনার কম্পিউটারটি কোন কারণে চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলেও অন্য কোন ব্যক্তি আপনার কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার/চুরি করতে অসক্ষম হবেন। মডিউলটি দেখতে বিভিন্ন রকম হতে হলেও এটি আকারে বেশ ছোট।


(এমএসআই ব্র্যান্ডের ইন্টেল ৩০০, এএমডি ৪০০ এবং এক্স৫৭০ সিরিজ মাদারবোর্ডর জন্য ব্যবহৃত টিপিএম ২.০ মডিউল। এখানে ইনফিনিয়ন ৯৬৬৫ মডেলের চিপসেট ব্যবহৃত হয়েছে।)

টিপিএম বিভিন্ন ধরনের হতে পারে যেমন সফটওয়্যার, ফার্মওয়্যার বা হার্ডওয়্যার নির্ভর। মূলত ডিস্ক্রিট বা হার্ডওয়্যার নির্ভর টিপিএমকেই সবচেয়ে বেশী শক্তিশালী মনে করা হয়, যদিও এ নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। এই মডিউল সমৃদ্ধ উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে বিটলকার সফটওয়্যার ব্যবহার করে পুরো একটি ড্রাইভ সম্পূর্ণভাবে এনক্রিপটেড করা সম্ভব যা দেখতে অনেকটা এমন হবে।



কম্পিউটারটি আপনার হওয়া সত্ত্বেও উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে থেকে সুর্নিদিষ্ট পাসওয়ার্ড ব্যতীত আপনি নিজেও এই ড্রাইভের তথ্য ব্যবহার করতে অসমর্থ হবেন। কোন কারণে পাসওয়ার্ড ভুলে গেলে তা কেবলমাত্র একটি রিকভারি কি (৪৮ ডিজিট এর নাম্বার) দিয়েই ড্রাইভের তথ্য উদ্ধার করে তা ব্যবহার করতে পারবেন অনথ্যায় আর কোন উপায় নেই তাই রিকভারি কি টি নিরাপদ কোথাও সংরক্ষণ করুন বা কোথাও লিখে রাখুন। আপনার এই এনক্রিপটেড ড্রাইভটি কেউ আপনার পিসি থেকে খুলে নিয়ে গেলেও তা থেকে তথ্য উদ্ধার সম্ভব নয়। তাই পুরো বিষয়টাতেই বেশ সতর্ককতার প্রয়োজন রয়েছে।

আপনার কম্পিউটারে এই মডিউলটি ইতোমধ্যে রয়েছে কি না তা জানা কিছুটা কঠিন বৈ কি! তবে এ ক্ষেত্রে দক্ষ কোন ব্যক্তির সাহায্য বা পরামর্শ নিতে পারেন। অনেক সময় এই মডিউলটি পিসিতে থাকলেও তা অনেক সময় বায়োস থেকে ডিসেবল করা থাকতে পারে, তাই প্রথমেই বায়োসের সিকিউরিটি সেকশনটি চেক করে দেখুন। পরবর্তীতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর স্টার্ট মেনুতে ক্লিক করে ইংরেজীতে ডিভাইস ম্যানেজার (Device Manager) লিখে সার্চ করুন। ডিভাইস ম্যানেজার উইন্ডো ওপেন করে নিন্মোক্ত সিকিউরিটি ডিভাইসটি দেখতে পেলে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারের টিপিএম মডিউলটি রয়েছে।



কোন কারনে আপনার পিসিতে এটি অনুপস্থিত থাকলে তা বেশীরভাগ কম্পিউটারের ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে যোগ করা সম্ভব, তবে তার আগে আপনাকে আপনার ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড বা ল্যাপটপের ব্র্যান্ডের ওয়েব সাইট থেকে নিশ্চিতভাবে জেনে নিন যে আপনার কম্পিউটারটিতে টিপিএম মডিউল আদৌ সাপোর্ট করে কি না।

নোটঃ কিছু কিছু ক্ষেত্রে প্রসেসর নির্ভর টিপিএম দেখা যায়। যেমন কিছু কিছু ইন্টেল প্রসেসরে এ ধরনের প্রযুক্তি ইতোমধ্যে বিদ্যমান যা মূলত প্ল্যাটফর্ম ট্রাস্ট টেকনোলজি (পিটিটি) এবং এএমডি প্রসেসরের ক্ষেত্রে এফটিপিএম নামে পরিচিত। সে ধরনের প্রসেসর যুক্ত কম্পিউটারের ক্ষেত্রে আলাদা টিপিএম মডিউল না ব্যবহার করলেও চলবে, তবে সেটা অবশ্যই মাদারবোর্ডের বায়োস থেকে এনেবল করে রাখতে হবে।

বিস্তারিত দেখুনঃ উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২১ সকাল ৭:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×