নিউ ইয়র্ক কে অনেক সময় "এ্যাম্পায়ার স্টেট"-ও বলা হয়ে থাকে। সে অনুসারেই এই বিল্ডিং এর নামকরণ করা হয়েছে "এ্যাম্পায়ার স্টেট বিল্ডিং"। সর্বমোট ১০২ তলার এই বিল্ডিংটি ১৯৩১ সালে যাত্রা শুরু করে এবং তা এখনো ব্যবহার হচ্ছে। সর্বমোট ৭৩ টি লিফ্ট্ সমৃদ্ধ এই বহুতল ভবনটি এক সময় পৃথিবীর সর্বোচ্চ ভবন হিসেবে গণ্য করা হতো। মিডটাউন ম্যানহাটানের অন্যতম ব্যস্ততম রাস্তা হলো ৩৪তম রাস্তা। ২০১২ সালের দিকে কর্মসূত্রে এই এরিয়াতেই আমি প্রায় চার বছর অফিস করেছি। অফিস থেকে আমার কলেজ হেটে যাওয়া যেত তাই অফিস শেষ করে প্রায়ই দৌড়ে যেতাম ক্লাস করতে। সম্প্রতি ঘুরে এলাম ৩৪তম স্ট্রিট সেই সাথে ট্রেন স্টেশনে যাবার আগেই চোখে পড়লো চিরচেনা সেই ভবনটি। ক্যামেরা সাথে নিয়েই বের হয়েছিলাম, ভিডিওটি শেয়ার করছি আপনাদের সবার সাথে। ধন্যবাদ।
লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন