নিউ ইয়র্ক শহরের কুইন্স বরোতে বসবাস করছি দেড় দশকের বেশী সময় ধরে। স্বাভাবিকভাবেই এর রাস্তা-ঘাট আমার যথেষ্ট পরিচিত হলেও অনেক স্থানে ঘোরাফেরা করার সময় হয়নি। অপ্রয়োজনে ঘোরাঘুরি করার মতো যথেষ্ট সময় আমার হাতে না থাকলেও সময় করে প্রতিদিনই আমি হাটতে বের হই। হাটাহাটি বরাবরই আমার ভালো লাগে। বহুদিন আগে প্রথম আলো পত্রিকার রাশিচক্র পড়তে গিয়ে জানতে পারলাম আমার জন্ম তারিখ অনুযায়ী আমি যে জাতকের অর্ন্তগত সেই জাতকের মানুষগুলো নাকি হাটাহাটি বেশ পছন্দ করে। ব্যাপারটা জেনে ভালো লাগলেও আমি মূলত সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই হাটাহাটি করি।
সম্প্রতি আমার এলাকার কিছুটা দূরের ৮১তম স্ট্রিটে হাটাহাটি করার জন্য বের হয়েছিলাম। ভর দুপুর না হলেও কিছু পড়ন্ত বেলায় বের হয়েছি। তার কারণ হলো সূর্যের আলোতে ভিডিওর মান তুলনামূলকভাবে ভালো হয়। যেই ভাবনা সেই কাজ। ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম। যাত্রা শুরু হলো রুজভেল্ট এ্যাভিনিউ আর ৮১তম স্ট্রিটের সংযোগ স্থান হতে। যাত্রা শেষ হয়েছে ২৫তম এ্যাভিনিউতে গিয়ে। সে যাত্রার অংশ বিশেষের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে তা মন্তব্য সেকশনে জিজ্ঞেস করতে পারেন। উত্তর দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। ধন্যবাদ।
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন