
ক'দিন আগে ডাউনটাউন ম্যানহ্যাটানে ঘুরতে গিয়ে বার বার মনে হচ্ছিলো, ওয়াল স্ট্রীটে ঘুরে আসলে মন্দ হয় না। অনেকেই হয়তো দেখতে চাইবেন বাস্তবে রাস্তাটা দেখতে কেমন। যদিও গুগল ম্যাপে আপনি হয়তো কিছুটা এক্সপ্লোর করতে পারবেন তবুও ভিডিওটার আইডিয়াটা মন্দ মনে হয় নি। তাই সময় করে চলে গেলাম।
রাস্তাটা আমার বেশ পরিচিত এবং বেশ কিছুদিন ওখানকার একটি অফিসে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, তাই রাস্তাটার আদ্যপান্ত মোটামুটিভাবে আমার জানা। আপনাদের অনেকের মনে থাকার কথা, বেশ ক'বছর আগে বাংলাদেশী একটা ছেলে আমেরিকায় পড়তে এসে কু'কাজ করতে গিয়ে ধরা পড়েছিলো! এ বিষয়ে আমি একটা লিখাও লিখেছিলাম সে সময়ে। ঠিক সে সময়টাতেই আমি ওখানে কাজ করতাম। যাইহোক, অবশেষে চিন্তা বাদ দিয়ে ভিডিওটা আপনাদের জন্য তুলে দিলাম। ধন্যবাদ।
ছবি কপিরাইটঃ বিজনেস ইনসাইডার
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২১ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


