somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

বাংলাদেশের সরকারি বেশ কিছু সাইটে আমি সমস্যা দেখতে পাচ্ছি

০৯ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেশাগত কারনে আমি ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে সরাসরি জড়িত। সার্ভার, ডাটাবেইজ, ওয়ার্ডপ্রেস, পি.এইচ.পি., জাভা স্ক্রিপ্ট, এইচ.টি.এম.এল., সি.এস.এস., এ.পি.আই, এই জাতীয় প্রযুক্তির নিয়েই আমার কাজ। যারা ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা সহজেই বুঝতে পারবেন বিষয়গুলো। বাংলাদেশের একটি সাইট থেকে লক্ষাধিক মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা কম বেশী আমাকে চিন্তিত করেছে, বলতে পারেন কিছুটা মর্মাহত।

ঘটনাটি জানার পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে আমি সরকারি কিছু সাইট ভিজিট করেছি সাইটগুলোর অবস্থা বোঝার জন্য। ঘন্টা খানেক সময় ব্যয় করার পর বুঝতে পারলাম বেশ কিছু সাইটে সমস্যা আছে। কিছু কিছু সমস্যা ইচ্ছাকৃত অবহেলার কারনে কিছু কিছু সমস্যা জ্ঞানের অভাবে হয়েছে বলে আমার ধারনা। বিষয়গুলো এতটাই প্রকট যে ব্যাখ্যা করে বোঝানোর জন্য আমার কনসালটেন্সি ফার্ম খোলার প্রয়োজন বোধ করছি।

আমি ইতোমধ্যে একটি মন্ত্রনালয়ের সচিব এবং একটি আইন প্রয়োগাকারী সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছি। তাদের সাইটের কিছু সমস্যার কথা তুলে ধরেছি এবং সম্ভাব্য সমাধানের উপায়ও বলে দিয়েছি। তারাও দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রবাস থেকে চার-পাঁচটা ফোন নাম্বারে ডায়াল করে একজনকে বিষয়টি ব্যখ্যা করে বলার মতো সময় আমার হয়তো নেই বা বিষয়টি আমার একার পক্ষে সম্ভবও নয়। করতে পারলে ভালো লাগতো, কিছুটা হলেও আত্ম সন্তুষ্টি পাওয়া যেত। কিন্তু সাইট ঘাটাঘাটি করতে গিয়ে ধীরে ধীরে অনেক ইস্যু জমে যাচ্ছে এবং বুঝতে পারছি এগুলো একার পক্ষে সামাল দেয়া কঠিন।

আগামী কয়েকদিন আমি এ নিয়ে টুকটাক কাজ করবো। নিরাপত্তার কারনেই আপাতত সাইটগুলোর এ্যাড্রেস উল্লেখ করছি না। দেখা যাক বিষয়গুলো জানানোর পর তাদের হুশ ফেরে কি না বা তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেন কি না। এ বিষয়ে আপডেট আপনাদেরও জানানো হবে এবং কেবল সমস্যা সমাধান হওয়ার পরেই আমি কিছু ওয়েব সাইটের ঠিকানা আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×