somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু গুরুত্বপূর্ণ বাংলা অভিধান

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিগত দেড় যুগেরও বেশী সময় ধরে সামুতে অনেকের লিখা-ই পড়ার সুযোগ হয়েছে। জানা হয়েছে অনেক কিছু। যে ব্যাপারটি বরাবরই আমাকে ভীষণ পীড়া দেয়, সেটা হলো বাংলা বানানের যথেচ্ছা ব্যবহার। সামুতে যারা লিখছেন তারা সবাই বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তর পার করে এসেছেন বলেই মনে করি। তারপরেও অনেকের লিখায় তাদের বাংলা বানানগুলোর অবস্থা দেখে সেটা সব সময় পরিষ্কার হয় না। অনিচ্ছাকৃত ভুল হওয়া অসম্ভব নয়। কিন্তু ঘুরে ফিরে বার বার একই ভুল করলে সেই ধারনাও আর ধোপে টেকে না।

বলছি না বা দাবীও করছি না যে ব্যক্তিগতভাবে আমার লিখায় বা মন্তব্যে ভুল নেই, অবশ্যই আছে। কিন্তু আমি বরাবরই চেষ্টা করেছি, করছি যতটা সম্ভব এই ভুলগুলো এড়িয়ে যেতে। মাঝে মাঝে বাংলা অভিধানের সাহায্য প্রয়োজন হলে আমি সেটাও চেষ্টা করি। আপনারাও করুন। এখন আর্ন্তজালের জয়-জয়কার সবদিকে। একটু ঘাঁটাঘাঁটি করলেই আপনি অনেক অভিধানের লিঙ্ক পেয়ে যাবেন যা আপনাকে শুধু বাংলা নয় ইংরেজী বানানও শেখাবে। কিছু লিঙ্ক শেয়ার করছি।

বাংলা অভিধান সফটওয়্যার (মাহবুবুর রহমান): এই সফটওয়্যারটি উইন্ডোজ কম্পিউটারে ইন্সটল করা যাবে। এ্যাপলিকেশনটিতে ইংরেজী থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজী সমার্থক প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে। ডাউনলোড করার জন্য শেয়ারকৃত লিঙ্কড পাতায় গিয়ে স্ক্রল করে নিচের দিকে দেখুন (সূত্র)।

স্যামস্যাদ আর্ন্তজাল ভিত্তিক অভিধান: সাইটটিতে গিয়ে আপনি বাংলা অথবা ইংরেজী যে কোন শব্দ খুঁজতে পারবেন। ছোটবেলায় বেশ ক'বার এই অভিধানটি অনেকের বাসায় দেখেছি, কেনা হয়ে ওঠে নি। এখন আর্ন্তজালেই পাওয়া যাবে পুরো অভিধানটি (সূত্র)।

বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত আধুনিক বাংলা অভিধান: পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন এখান থেকে (সূত্র)।

সবশেষে সবিনয় নিবেদন থাকবে, অনুগ্রহ করে বাংলা ভাষার শব্দ এবং বানানের প্রতি লক্ষ্য রাখুন ও যত্নবান হোন। ধন্যবাদ।

ছবি কপিরাইটঃ ইনটেন্স পারস্যুট
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×