ঈদ মোবারাক
১১ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ ১৮ বছর পর দেশের মাটিতে ঈদ করা হলো। সারারাত জেগে অফিস করে সকালবেলা গোসল করে পাঞ্জাবী পড়ে বাসার পাসের মসজিদে নামাজ পড়লাম। মসজিদ থেকে বের হওয়ার পর অন্যরকম ভালোলাগা কাজ করেছে। বাসায় এসে আমি সকালের নাস্তা করেছি। সেমাইতো ছিলোই। অবশ্য রাত জেগে থাকলে যা হয়, পেটে খাবার পরার পর অঢেল ঘুমে ঢলে পড়ছিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধু-বান্ধবদের ঈদের শুভেচ্ছা জানালাম। রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা। চলা-ফেরায় খানিকটা ভালো লাগা থাকলেও রিকশার অভাব কিছুটা অনুভব করেছি।
রাব্বুল আলামিনের অশেষ রহমতে এক মাস রোজা রাখতে পারাটাই ছিলো বিরাট ব্যাপার আমার জন্য। সেহরিতেও কম-বেশী ভালো-মন্দ খাওয়ার ব্যবস্থা করার জন্য সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। এরপর আবার কবে দেশের মাটিতে সবার সঙ্গে রোজা কিংবা ঈদ করতে পারবো জানি না কিন্তু এবারের অভিজ্ঞতাটা আমার দীর্ঘদিন মনে থাকবে। দেশে যারা আছেন, সবার জন্য পবিত্র ঈদের শুভেচ্ছা থাকছে। অনেকেই এই ঈদে অসহায়-দরিদ্র মানুষের দিকে মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন এবং দিচ্ছেন, এ ধারা অব্যাহত থাকুক। সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হোক এটাই প্রত্যাশা করি। সবাইকে আবারও পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন